এই মুহূর্তে

দলে সুযোগ না পেয়ে কোচকে বেধড়ক মার, পড়ল ২০ টি সেলাই, পলাতক অভিযুক্ত ৩ ক্রিকেটার

নিজস্ব প্রতিনিধি: সৈয়দ মুস্তাক আলি ট্রফির (SMAT) জন্য দলে অন্তর্ভুক্ত না করায় পুদুচেরী ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৯ কোচের উপর মর্মান্তিক হামলা চালিয়েছে তিনজন স্থানীয় ক্রিকেটার। জানা গিয়েছে, তাঁরা কোচ ভেঙ্কটরমনকে হত্যার পরিকল্পনা করেছিল। গত সোমবার (৮ ডিসেম্বর) তাঁরা এই ঘটনাটি ঘটিয়েছিল। ক্ষোভে কোচের উপর তীব্র আক্রমণ করেন তাঁরা। ব্যাপক মারধর করেন। যার ফলে কোচের মাথায় এবং কাঁধে আঘাত লেগেছে। কোচের কপালে ২০ টি সেলাই পড়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ইতিমধ্যেই এই বিষয়ে সেদারাপেট থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু অভিযুক্ত খেলোয়াড়রা এখন পলাতক। পুলিশ তাঁদের খুঁজছে।

আহত কোচ ভেঙ্কটরমন জানিয়েছেন, অভিযুক্তদের তাঁর উপর হামলার জন্যে প্ররোচিত করেছিলেন ভারতীদাসন পুদুচেরী ক্রিকেটার্স ফোরামের সম্পাদক জি. চন্দ্রন। তাঁর কথায়, ‘গত ৮ ডিসেম্বর সকাল ১১টা নাগাদ, আমি যখন সিএপি কমপ্লেক্সের ভিতরে ইনডোর নেটে ছিলাম, ঠিক তখনই পুদুচেরীর সিনিয়র ক্রিকেটার কার্তিকেয়ন, অরবিন্দরাজ এবং সন্তোষ কুমারান এসে আমাকে গালিগালাজ করতে শুরু করেন। জোর দিয়ে বলেন যে, আমিই নাকি তাদের SMAT (সৈয়দ মুশতাক আলী ট্রফি) দলে নির্বাচিত হতে দিইনি। এরপর অরবিন্দরাজ আমার কলার ধরে রাখে, এবং কার্তিকেয়ন, সন্তোষ কুমারানরা আমাকে ব্যাট দিয়ে ব্যাপক মারধর করে। তাঁরা আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিলেন। তখনই তাঁরা বলে, চন্দ্রনই তাঁদেরকে আমাকে হত্যা করার জন্যে বলেছিলেন। এও বলেছিলেন যে, আমাকে হত্যা করতে পারলেই তাঁরা ট্রফিতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।’

তবে ফোরামের সভাপতি সেন্থিল কুমারান ভেঙ্কটারমনের করা অভিযোগ অস্বীকার করেছেন। সেন্থিল কুমারান বলেন, ‘ভেঙ্কটরামনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার নথিভুক্ত ইতিহাস রয়েছে। তিনি প্রায়শই স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে অভদ্র আচরণ করেন। অশ্লীল ভাষা ব্যবহার করার জন্য তিনি পরিচিত। আমরা গত সাত বছরে বিসিসিআইয়ের কাছে অনেকবার তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মরণ-বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮১ রান তুলল অস্ট্রেলিয়া

কাঁধে বাঁক নিয়ে ১৭০ কিমি হেঁটে শিবলিঙ্গে জল ঢাললেন মুসলিম তরুণী

২০০৭ সালের রেকর্ড ভেঙে দিল ২০২৬ – এর টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোন নজির গড়ল?

ইজরায়েলি পর্যটককে গণধর্ষণের পরে খুনের দায়ে তিন পাষণ্ডকে ফাঁসির সাজা শোনাল আদালত

ভারতের কাছে হারের জের, পরের ম্যাচে বাদ পড়ছেন বাবর আজম-শাহিন আফ্রিদি

সলমন খানের কৃষ্ণসার হরিণ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ