ভূ-স্বর্গে পরপর তিনটি জঙ্গি হামলা, মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: গান্ধি জয়ন্তীর দিনই একের পর এক জঙ্গি হামলায় ফের অশান্ত ভূস্বর্গ। জানা যাচ্ছে, শনিবার বিকেলে আকস্মিক এক জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন একজন স্থানীয় বাসিন্দা। অন্যদিকে, ওপর একটি ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি এদিনই সন্ধ্যাবেলায় নিরাপত্তারক্ষীদের বাঙ্কার লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছে একদল জঙ্গী। যদিও সেই ঘটনায় কেউ আহত বা নিহত হননি বলেই জানানো হয়েছে কাশ্মীর পুলিশের তরফ থেকে।

পুলিশ সূত্রে খবর, এদিন বিকেল ৫:৫০ নাগাদ কাশ্মীরের কারানগরে হঠাৎই স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করেন একদল জঙ্গি। তাঁদের ছোড়া গুলিতে ওই এলাকার বাসিন্দা মাজীদ আহমেদ গজরি গুরুতর আহত হন। তাঁকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পরে সেখানেই তিনি প্রাণ হারান। অন্যদিকে রাত আটটার দিকে ওই একই ধরণের জঙ্গি হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় হাসপাতালে তিনিও চিকিৎসাধীন।

পরবর্তী ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে। ওই সময় কাশ্মীরের অনন্তনাগে সিআরপিএফ জওয়ানদের বাঙ্কার লক্ষ্য করে একটি গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। সৌভাগ্যবশত গ্রেনেডটি লক্ষ্যচ্যুত হয় এবং বাংকার থেকে কিছুটা দূরে গিয়ে সেটি ফাটে। ফলত এই ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

উল্লেখ্য বেশ কয়েক দিন ধরেই আবারও অশান্ত হয়েছে ভূস্বর্গ। ইতিমধ্যেই কাশ্মীরের উরি সেক্টরে একের পর এক অভিযান চালিয়ে নাশকতার ছক বানচাল করেছেন নিরাপত্তারক্ষীরা। একজন পাক অনুপ্রবেশকারী জঙ্গিকেও গ্রেফতার করা হয়েছে দিন কয়েক আগে। আপাতত সে পুলিশ হেফাজতে রয়েছে।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা