এই মুহূর্তে

সংক্রমণ আপাতত ৩১ হাজারের ঘরেই

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও  আক্রান্তের সংখ্যা আপাতত ৩১ হাজারের ঘরেই আটকে রয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, একদিনে (গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার, ২৩ অগস্ট সকাল ৮টা থেকে শুক্রবার ২৪ অগস্ট সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩২ হাজারের কাছাকাছি (৩১, ৩৮২)। বৃহস্পতিবারের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের শুক্রবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ হাজার ৩৮২ জনআক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ৩২,৫৪২ জন। কোভিড মৃত্যুর সংখ্যা ৩১৮। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৬২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৮ লক্ষ ৪৮ হাজার ২৭৩ জন। মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮। টিকাকরণ হয়েছে ৮৪ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ জনের।

চিকিৎসকদের একাংশর মতে,  পুরোপুরি শেষ না হলেও, একেবারে শেষের পর্যায়ে সেকেন্ড ওয়েব। আর তাই সংক্রমণকে নির্দিষ্ট নম্বরে বেঁধে ফেলা সম্ভব হয়েছে। তৃতীয় ঢেউ ততটা শক্তিশালী হবে না বলেই অনুমান বিশেষজ্ঞদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাদেশের পাশে থাকবে দিল্লি’, তারেক রহমানকে শুভেচ্ছা মোদির

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে চার বছরে খরচ কত? জানলে ভিড়মী খাবেন

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

মোদির মাকে গালি দেওয়া যুবককে ৫ মাস পর জামিন দিল পটনা হাইকোর্ট

এপস্টিন–হরদীপ সিং পুরীর ইমেল প্রকাশ্যে, চাপে পড়ে সাফাই কেন্দ্রীয় মন্ত্রীর

ভারতে ফিরে আসুন, পলাতক ঋণখেলাপি বিজয় মালিয়াকে নির্দেশ বোম্বে হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ