এই মুহূর্তে

ভয়াবহ পথ দুর্ঘটনা বেঙ্গালুরুতে, মৃত ৭

নিজস্ব প্রতিনিধিঃ  বেঙ্গালুরুতে শুক্রবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। হোসাকোট-দেবানাহাল্লি হাইওয়েতে একটি এসইউভি, একটি মোটরবাইক ও একটি দ্রুতগামী ট্রাকের সংঘর্ষের ফলে ঘটনাস্থল রূপ নিয়েছে ভয়াবহ রূপে। এসইউভিতে ছয়জন যাত্রী ছিলেন, আর মোটরবাইকে ছিলেন একজন চালক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসইউভির চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মোটরবাইকে ধাক্কা দেন, এরপর ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। 

সূত্রের খবর, সংঘর্ষের তীব্রতায় এসইউভি সম্পূর্ণ ভেঙে যায় এবং গাড়ির ছয়জন যাত্রীসহ মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ জানায়, নিহতরা কোলারের বাসিন্দা ছিলেন এবং দেবানাহাল্লির দিকে যাচ্ছিলেন। নিহতরা সবাই কোঠানুর এলাকার বাসিন্দা।উদ্ধারকাজের সময় ভাঙাচোরা যানবাহন ও ছড়িয়ে থাকা দেহের দৃশ্য পথচারী ও উদ্ধারকর্মীদের শোকস্তব্ধ করে।

হোসকোট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  দেহ- গুলিকে  উদ্ধার সরানোর কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে হাইওয়েতে ট্রাফিক দীর্ঘক্ষণ বাধাপ্রাপ্ত হয়। হোসকোট থানায় মামলা রুজু করা হয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে। কর্তৃপক্ষ চালকদের সতর্ক করে বলেছেন, ভোরবেলার সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এবং গতি সীমা মেনে গাড়ি চালাতে হবে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঘন ঘন গর্ভধারণ ? সন্তান জন্মের সঠিক ব্যবধান নিয়ে অবাক করা তথ্য দিলেন চিকিৎসকরা

১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করছে কর্নাটক সরকার

অক্ষয় তৃতীয়া থেকেই খুলছে চারধামের দ্বার, আজ থেকেই শুরু অনলাইন রেজিস্ট্রেশন

রোগীর চিকিৎসায় ব্যস্ত, আচমকাই চেম্বারে ঢুকে ডাক্তারকে গুলি করে পালাল দুষ্কৃতীরা

ইরান যুদ্ধের জের, শুক্র সকালেই ধস শেয়ার বাজারে

ভারতের জন্য সুখবর, রাশিয়ার তেল কিনতে ৩০ দিনের ছাড় দিল আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 2 - 0
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 2 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte