এই মুহূর্তে

পঞ্জাব ‘বিদ্রোহে’ চাঙ্গা শচীন পাইলট, চিন্তায় কংগ্রেস হাইকম্যান্ড

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:  রাজস্থানে পঞ্জাবের পুনরাবৃত্তি চাইছে না কংগ্রেস হাইকম্যান্ড। মুখ্যমন্ত্রী অশোক গ্যেহলটের বিরুদ্ধে শচীন গোষ্ঠী যাতে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা না করে তার জন্য ১০ নম্বর আকবর রোড চাইছে রাজ্য মন্ত্রিসভার দ্রুত সম্প্রসারণ। সম্প্রসারিত মন্ত্রিসভায় শচীন গোষ্ঠীর বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

মুখ্যমন্ত্রী গ্যেহলট অবশ্য মন্ত্রিসভা সম্প্রসারণে খুব একটা রাজি ছিলেন না। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন মন্ত্রিসভা সম্প্রসারিত হওয়ার অর্থ শচীন গোষ্ঠীর কয়েকজনের অন্তর্ভুক্তি।

অন্যদিকে পঞ্জাবের কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে অক্সিজেন জুগিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন পাইলটকে। দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক মুখ্যমন্ত্রীর পাশে থাকলেও শচীন গোষ্ঠীর আশা, পঞ্জাবের ক্যাপ্টনকে দেখে অনেকেই তাঁর শিবিরে যোগদান করতে পারে।

শচীন পাইলটের সঙ্গে মুখ্যমন্ত্রীর কোন্দল ওপেন সিক্রেট। নানা ইস্যুতে একাধিকবার দুপক্ষই সংঘাতে জড়িয়ে যান। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় শীর্ষ নেতৃত্বকে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলার খেসারত হিসেবে উপমুখ্যমন্ত্রীর পদ খোয়াতে হয়েছে শচীন পাইলটকে। প্রদেশ সভাপতির পদও হারিয়েছেন। সব হারিয়েও শচীন পাইলট এবং তার শিবির পঞ্জাবের ঘটনায় বেশ চাঙ্গা। আর সেটাই

১০ নম্বর আকবর রোডের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। তারা চাইছে না। পঞ্জাবের দেখাদেখি রাজস্থানেও মুখ্যমন্ত্রী অশোক গ্যেহলটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুক শচীন গোষ্ঠী। সেই অনভিপ্রেত ঘটনা এড়াতে খুব শীঘ্রই রাজস্থান মন্ত্রিসভা সম্প্রসারিত হতে চলেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চলে গেলেন বিবিসি’র ‘ভয়েস অব ইন্ডিয়া’ মার্ক টালি, বয়স হয়েছিল ৯০

‘ভুল ডোরবেল’ থেকেই তাণ্ডব, গ্রেটার নয়ডার আবাসনে নিরাপত্তারক্ষী ও ডেলিভারি বয়দের হাতাহাতি

অ্যাম্বুলেন্স না থাকায় স্ত্রীকে ঠ্যালা গাড়িতে তুলে ছুটলেন বৃদ্ধ স্বামী, ডবল ইঞ্জিন রাজ্যে কী ঘটল?‌

বিয়ে করতে নারাজ, রাগে প্রেমিকের চিকিৎসক স্ত্রীর শরীরে HIV ইনজেকশন বিঁধিয়ে দিলেন যুবতী

বুলেট ট্রেনের প্লেট পড়ে বাবা–মেয়ের মৃত্যু, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আলোড়ন তুঙ্গে

উইকেন্ডে ঘোরার দারুণ সুযোগ করে দিল ভারতীয় রেল! যাত্রা শুরু শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ