৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয়ে ‘ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার’ (ব্ল্যাক বক্স)-এর পরীক্ষা করে মিলেছে চমকপ্রদ তথ্য। ৪ অগস্ট ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2379 বিমানে কয়েক সেকেন্ডের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করেনি বলে তদন্ত সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি আচমকা প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। সেই সময় প্রায় চার সেকেন্ড ধরে এলিভেটর ও আইলরনের মতো গুরুত্বপূর্ণ ফ্লাইট কন্ট্রোল সিস্টেম কার্যত অচল হয়ে পড়েছিল। একই সময়ে তিনটি হাইড্রলিক ব্যবস্থাতেও সাময়িক সমস্যা দেখা দেয়। ফলে ডানার স্পয়লারগুলিও কাজ করেনি বলে রিপোর্টে দাবি।

বিমানের গতিবিধি নিয়ন্ত্রণে এলিভেটর ও আইলরনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলিভেটর হল বিমানের হরাইজোন্টাল স্টেবিলাইজারের সঙ্গে যুক্ত একটি নিয়ন্ত্রণ পৃষ্ঠ, যা বিমানের ‘পিচ’ অর্থাৎ নাক উপরে বা নীচে ওঠার গতি নিয়ন্ত্রণ করে।  অন্যদিকে, আইলরন বিমানের ডান-বাঁ দিকে কাত হওয়ার গতিবিধি সামলায়। হাইড্রলিক ব্যবস্থার মাধ্যমে ল্যান্ডিং গিয়ার, ব্রেক এবং বিভিন্ন ফ্লাইট কন্ট্রোল পরিচালিত হয়। ঘটনার সময় বিমানটির অটোপাইলট বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে তদন্ত সূত্রে খবর। সেই মুহূর্তে বিমান চালাচ্ছিলেন কো-পাইলট। ককপিটে ‘স্টল’ সতর্কবার্তা আসার পর তিনি সাইড-স্টিক সামনে ঠেলে বিমানকে নিচে নামানোর চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু কয়েক সেকেন্ড হাইড্রলিক ব্যবস্থা কাজ না করায় সেই প্রক্রিয়া প্রথমে প্রত্যাশামতো কাজ করেনি বলে রিপোর্টে দাবি করা হয়েছে। 

আরও পড়ুন: সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

ফুকেত থেকে উড়ে আসার পর কিছুক্ষন পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল। পরে আচমকা তীব্র ঝাঁকুনি শুরু হয়। বিমান চলাচলের ভাষায় এই ধরনের পরিস্থিতিকে এয়ার টার্বুলেন্স বলা হয়। তবে ওই উড়ানে আগাম টার্বুলেন্স সতর্কতা দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। AI2379 বিমানে মোট ১৩৭ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য ছিলেন। ঘটনার জেরে অন্তত ২৪ জন আহত হন বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত বিমানটি কিছুটা দেরিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ঘটনার পর বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ককপিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডেটা রেকর্ডার সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। পাইলটদের অবতরণের পর ডোপ টেস্টও করা হয়। ক্যাপ্টেনের পরীক্ষার ফল নিয়ে কিছু দাবি সামনে এলেও, তার সঙ্গে বিমানের আচমকা উচ্চতা হারানোর কোনও সম্পর্ক ছিল কি না, তা এখনও তদন্তাধীন। পুরো ঘটনার প্রকৃত কারণ জানতে প্রযুক্তিগত তথ্য, ককপিটের কথোপকথন এবং বিমানের বিভিন্ন সিস্টেমের কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার চূড়ান্ত কারণ নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল