বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে নির্মাতা সংস্থার কর্মীর দ্বারা ধর্ষিতা ফরাসি মডেল, ভয়ঙ্কর ঘটনা উদয়পুরে

Share:

নিজস্ব প্রতিনিধি,  উদয়পুর : বিদেশি থেকে ভারতে এসেছিলেন কাজের সূত্রে। সেই বিদেশি পর্যটককে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল উদয়পুরে। বিজ্ঞাপনের শুটিং করতেই ফ্রান্স থেকে ভারতে এসেছিলেন। কাজের শেষে ধর্ষিত হয়েছেন ওই ফরাসি মডেল। অভিযোগ উঠেছে, নির্মাতা সংস্থার কর্মীর বিরুদ্ধে।

জানা গিয়েছে, শুটিং-র পর ওই ফরাসি মহিলাকে শহর ঘোরাবার প্রস্তাব দিয়েছিলেন ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির একজন কর্মচারী। শহর ঘোরানোর নাম করে একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।কর্মকর্তারা জানিয়েছেন, ওই মহিলার সঙ্গে আরও দুই মহিলা বন্ধু ছিলেন। তাঁরাও পর্যটক ছিলেন।

সূত্রের খবর, ফরাসি ওই মহিলাটি উদয়পুরে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য এসেছিলেন। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দ্বারা এই শুটিং আয়োজিত হয়েছিল। এক বছরের ভিসা নিয়ে ভারতে এসেছিলেন তিনি। মহিলাটি নভেম্বর মাস থেকে ভারতে রয়েছেন। সম্প্রতি, শুটিং করেছেন তিনি। তারপরেই ধর্ষণের অভিযোগ উঠেছে।

উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গোয়েল বলেছেন,  রবিবার সন্ধ্যায় একটি রেস্তোরাঁয় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। কিছু ফরাসি পর্যটক সেখানে হাজির ছিলেন। তারা একসঙ্গে খাবার খেয়েছিলেন। পানীয়ও খেয়েছিলেন। জানা গিয়েছে, সিদ্ধার্থ নামে একজনের সঙ্গে ওই ফরাসি মহিলা শহর দেখতে গিয়েছিলেন। অভিযোগ, এই সুযোগে হোটেল রুমে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়েছে তাঁকে। নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত পলাতক। রেস্তোরাঁ এবং হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে