বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক ঘটনা! সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: বিলাসবহুল পাঁচতারা হোটেলের সুইমিং পুলেও যে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, তা ভাবতে পারেননি কেউই। বেড়াতে এসে হোটেলের সুইমিং পুলে স্নান করতে নেমেছিলেন দুই বিদেশি নাগরিক। কিন্তু সেখানেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি। জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল জার্মানি ও স্লোভাকিয়ার দুই নাগরিকের। তাঁদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দু’জন।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বেঙ্গালুরুর পাঁচতারা কনরাড হোটেলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর উলসুর এলাকার বিলাসবহুল কনরাড হোটেলের তিনতলায় রয়েছে সুইমিং পুল। শুক্রবার সন্ধ্যায় সেখানে সাঁতার কাটতে নেমেছিলেন জার্মানি ও স্লোভাকিয়ার দুই নাগরিক। সেই সময়ই আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা। প্রাথমিকভাবে অনুমান, সুইমিং পুলের জলে কোনওভাবে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়েছিল। যদিও ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। নিহতদের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন জার্মান নাগরিক ও লুফথানসার ক্রু সদস্য আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস (৫৭) এবং স্লোভাক নাগরিক ও আইবিএম-এর প্রজেক্ট ম্যানেজার  ইউরাই হোরভাট (৪৫)।

আরও পড়ুন: মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, খাবার ডেলিভারির সূত্রে পুণেতে মিলল যুবতীর দেহ

দুই বিদেশি নাগরিককে বিপদে পড়তে দেখে তাঁদের উদ্ধারের জন্য এগিয়ে আসেন হোটেলে থাকা এক মার্কিন নাগরিক এবং এক ভারতীয় পুল অ্যাটেনড্যান্ট। কিন্তু তাঁদের উদ্ধার করতে গিয়ে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত চারজনকেই উদ্ধারের ব্যবস্থা করা হয়। আহত মার্কিন নাগরিক এবং পুল অ্যাটেনড্যান্টকে তড়িঘড়ি মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন এবং তাঁরা বিপদমুক্ত বলে জানা গিয়েছে। অন্যদিকে, দুই বিদেশি নাগরিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কীভাবে সুইমিং পুলে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়ল, হোটেলের বৈদ্যুতিক ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

 

 

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?