এই মুহূর্তে

‘ভাগলপুর তুমি সবসময় আমার হৃদয়ে থাকো’, বাবা অজিত শর্মার হয়ে ভোট প্রচারে নেহা

নিজস্ব প্রতিনিধি: চলছে বিহারের বিধানসভা নির্বাচন। ১১ নভেম্বর দ্বিতীয় দফার নির্বাচন। ১৪ নভেম্বর ফলাফল প্রকাশ। সুতরাং এখন বিহার নির্বাচনের দিকেই তাকিয়ে আছে গোটা দেশ। বিহারের সরকার বদলাবে, নাকি একই সরকার থাকবে, সেটাই জানা যাবে ফল ঘোষণার দিন। প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে ৬ নভেম্বর। রবিবারই বিহারের শেষ প্রচার সম্পন্ন হয়েছে। তবে এবারেও বাবার হয়ে প্রচার চালিয়েছেন বলিউড অভিনেত্রী নেহা শর্মা। এর আগে চব্বিশের লোকসভা নির্বাচনেও বাবা অজিত শর্মার হয়ে জিপখোলা গাড়িতে ঘুরে ঘুরে প্রচার চালিয়েছেন অভিনেত্রী। তাই এ বছর বিধানসভা নির্বাচনেও তার ব্যতিক্রম হল না।

সম্প্রতি অভিনেত্রীর তাঁর বাবার হয়ে প্রচারণার জন্য ভাগলপুরে গিয়েছিলেন। সেখান থেকে একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “যে শহর আমাকে বড় করেছে, আমাকে ভালবাসা দিয়েছে, সেই শহর ভাগলপুর, তুমি সবসময় আমার হৃদয় হয়ে থাকবে। শহরের প্রতিটি হাসি, উষ্ণতার প্রতিটি মুহূর্ত, প্রতিটি উল্লাস- আমি এটি গভীরভাবে অনুভব করেছি।” নেহার বাবা অজিত শর্মা একজন রাজনীতিবিদ এবং তিনি কংগ্রেস দলের সদস্য। অভিনেত্রী গতবছরও তাঁর বাবার ভোট প্রচারনার জন্যে বিহারে গিয়ে ছিলেন এবং তাঁর বাবার সঙ্গে একটি রোড শো করেছিলেন। আর বাবার জন্যে নিজের তারকা তকমা মুছে ফেলে বারবারই জনসমক্ষে ধরা দিয়েছেন নেহা।

 

গত বছর, একটি সাক্ষাৎকারে, নেহা তার বাবার জন্য প্রচারণা এবং সেখানকার মানুষের কাছ থেকে এত ভালোবাসা পাওয়ার বিষয়ে বলে ছিলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ। তুমি জানো, জীবন পূর্ণ বৃত্তে আসে, এবং আমার জন্য, সবচেয়ে বিশেষ বিষয় হল ভাগলপুর, এটি আমার শহর, আমি আমার বাবার সঙ্গে সেখানে দাঁড়িয়ে আছি এবং সেখানকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার জন্য গুরুত্বপূর্ণ। যারা আমার অনুভূতি বুঝতে পারে না, আমি তাদের ব্যাখ্যা করতে পারব না। তাই, আমার মনে হয়, আমি আমার কাজের মাধ্যমে তাদের কাছে ফিরে যেতে চাই। তাদের থেকে সম্মান অর্জন করেছি।’ তবে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে নেহা প্রকাশ করেছিলেন যে, তাঁর কখনই রাজনীতিতে যোগদানের পরিকল্পনা নেই। চলচ্চিত্রের কথা বলতে গেলে, নেহাকে পরবর্তীতে ‘সংযোগ’ নামে একটি পঞ্জাবি ছবিতে দেখা যাবে, যেখানে জেসি গিলও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। যদিও সিনেমাটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি, জানা গিয়েছে, ‘সংযোগ’ ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

‘আমি ওদের মতো নই’, ৪০ কোটি টাকার তামকজাত বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়েছিলেন সুনীল শেট্টি

আবাসন লক্ষ্য করে গুলি নাকি অন্য কিছু? পুলিশের জালে অভিনেতা কমল আর খান

খুন হননি! বেলডাঙার সেই পরিযায়ী শ্রমিকের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আনল ঝাড়খণ্ড পুলিশ

মদ্যপ স্বামীকে খাটে বেঁধে চরম মারধর, অবৈধ পিস্তল দিয়ে হত্যার হুমকি স্ত্রীর

সুপ্রিম কোর্টে ধাক্কা আইপ্যাক কর্তার, ফোন দেখার অনুমতি পেল ইডি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ