গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না, ভোপালে ইঞ্জিনিয়ার হত্যাকাণ্ডে গ্রেফতার ফেরার ২ পুলিশকর্মী

মর্মান্তিক ঘটনা! দুই কনস্টেবল পুলিশের হাতে মৃত্যু হল এক ২২ বছর বয়সী যুবকের। বলা চলে, বেধড়ক মারতে মারতে যুবককে হত্যা করেছেন অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! দুই কনস্টেবল পুলিশের হাতে মৃত্যু হল এক ২২ বছর বয়সী যুবকের। বলা চলে, বেধড়ক মারতে মারতে যুবককে হত্যা করেছেন অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবল। ঘটনাটি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের। এই ঘটনা সেখানকার পুলিশ ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে? কিন্তু ঘটনাট ঠিক কী হয়েছে? সূত্রের খবর, উদিত গায়াকি নামে ওই যুবক একজন ইঞ্জিনিয়ার ছিলেন। সম্প্রতি দুই পুলিশ কনস্টেবলের নির্মমভাবে মারধরের ফলে ওই যুবকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদের বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। এবং দুদিন পলাতক থাকার পর তাদের গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, বালাঘাটের ডিএসপি কেতন আদলকের শ্যালক ছিলেন উদিত। ঘটনার পরেই অভিযুক্ত কনস্টেবল সন্তোষ বামানিয়া এবং সৌরভ আর্যকে বরখাস্ত করা হয়েছে। তবে তাঁরা দুদিন পলাতক ছিলেন। মৃত্যুর টর উদিতের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে তাঁকে তার বন্ধুদের সঙ্গে নাচতে এবং মজা করতে দেখা গিয়েছে। তিনি নাচে এতটাই মত্ত ছিলেন যে, রাস্তার মাঝখানে টি-শার্ট খুলে তাঁকে নাচতে দেখা যায়। ঠিক সেই সময়েই অভিযুক্ত দুই পুলিশ সদস্য তাঁর নাচ দেখে থামাতে যান।

এরপরেই উদিতের সঙ্গে তাদের তর্কাতর্কি শুরু হয়। এরপর তাঁত যুবককে মারধর করতে শুরু করেন। যাতে উদিত গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় উদিতের পরিবার এখন হতবাক। উদিতের বাবা তথা প্রকৌশলী রাজকুমার গায়াকি অভিযোগ করেছেন যে, যদি পুলিশ তাঁর ছেলেকে খুন করে থাকেন, তাহলে অবশ্যই এই তদন্তের জন্যে সিবিআই বা এসআইটি গঠন করা উচিত। তবে এই ঘটনা মধ্যপ্রদেশের পুলিশ ব্যবস্থা এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে!

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও