মহেন্দ্র গিরি হত্যার তদন্তে সিবিআই

আশ্রমের উদ্দেশে রওনা দিয়েছে ছ সদস্যের তদন্ত দল

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ:  নরেন্দ্র গিরি হত্যার তদন্তের দায়িত্বে সিবিআই। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ছ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্ত দল প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছে।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  উত্তরপ্রদেশ পুলিশ সিবিআইয়ের কাছে নরেন্দ্র গিরির ময়নাতদন্ত রিপোর্ট, সুইডসাইড নোট-সহ জরুরি কাগজপত্র হস্তান্তর করেছে। সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে মহেন্দ্র গিরির অটপসি রিপোর্ট। নানা প্রান্ত থেকে নরেন্দ্র গিরি হত্যার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি ওঠে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, একপ্রকার চাপে পড়েই যোগী সরকার নরেন্দ্র গিরির হত্যার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত।

উল্লেখ করা যেতে পারে, নরেন্দ্র গিরি রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় জাতীয় রাজনীতি। প্রাথমিক খবরে জানা গিয়েছিল, নরেন্দ্র গিরি আত্মহত্যা করেছেন। কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট বলছে,  তাঁকে খুন করা হয়েছে। গলায় ভি চিহ্ন (দু হাতের দুটি আঙুল দিয়ে চেপে ধরার ফল) দেখা গিয়েছে। যা থেকে স্পষ্ট, নরেন্দ্র গিরিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। প্রশ্ন উঠছে, তা নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়েও। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে এই সন্ন্যাসীর জন্য চার সশস্ত্র বন্দুকধারীকে নিয়োগ করা হয়েছিল।

সূত্রের খবর, সিবিআই এই চার নিরাপত্তারক্ষীর ভূমিকা খতিয়ে দেখবে। পাশাপাশি, উত্তর প্রদেশ পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে যাদের গ্রেফতার করেছে, সিবিআইয়ের ছ সদস্যের দল তাদের জেরা করার সিদ্ধান্ত নিয়েছে।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার