ত্রিপুরায় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বিজেপির প্রার্থী

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে লড়ার জন্য শনিবার দলের তরফে ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ধানপুর (Dhanpur) কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী করল কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে (Pratima Bhowmik)। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে লড়ার জন্য শনিবার দলের তরফে ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।

শনিবার ত্রিপুরার শাসকদল বিজেপির তরফে বিধানসভা নির্বাচনে লড়ার জন্য ৬০ আসনের মধ্যে ৪৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এটি প্রথম দফার প্রার্থী তালিকা। বাকি আসনগুলিতে গেরুয়া শিবির প্রার্থী তালিকা পরে প্রকাশ করবে। তবে প্রার্থী তালিকায় জায়গা পেলেন না সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া সুবল ভৌমিক। শুক্রবার বিজেপিতে যোগ দিয়েছেন সুবল ভৌমিক এবং সিপিএম বিধায়ক মোবসর আলি। মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে গেরুয়া শিবিরে যোগ দেন তাঁরা। সুবল ভৌমিক টিকিট না পেলেও টিকিট পেয়েছেন মোবসর আলি।

উল্লেখ্য ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরায় (Tripura Assembly Election)। ২ মার্চ ভোট গণনা হবে। ৩০ জানুয়ারি নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। তার আগে শনিবার প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এদিন প্রকাশিত হওয়া ৪৮ জন প্রার্থীর মধ্যে ১১ জনই মহিলা প্রার্থী। প্রসঙ্গত ত্রিপুরায় সরকার ধরে রাখতে কাদের প্রার্থী করা হবে, তা নিয়ে শুক্রবার বৈঠকে বসেছিল বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। সেই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ কেন্দ্রীয় ও রাজ্যের শীর্ষনেতৃত্ব। অন্যদিকে বামেদের তরফে ৪৩ আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। 

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা