নয়টি শিশুর মৃত্যু, মধ্যপ্রদেশে নিষিদ্ধ কোল্ড্রিফ সিরাপ বিক্রি

Share:

নিজস্ব প্রতিনিধি: ছিন্দোয়ারায় নয়জন শিশুর মৃত্যুর পর মধ্যপ্রদেশে কোল্ড্রিফ কাশির সিরাপ নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই বিষয়ে একটি বিবৃতি জারি করে বলেছেন যে দোষীদের রেহাই দেওয়া হবে না। যাদব X হ্যান্ডেলে লিখেছেন, “কোল্ড্রিফ সিরাপের কারণে ছিন্দোয়ারায় শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। মধ্যপ্রদেশ জুড়ে এই সিরাপের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সিরাপ প্রস্তুতকারী কোম্পানির অন্যান্য পণ্য বিক্রয়ও নিষিদ্ধ করা হচ্ছে। সিরাপ তৈরির কারখানাটি কাঞ্চিপুরমে অবস্থিত। তাই শিশুমৃত্যুর ঘটনাটি প্রকাশ্যে আসার পর মধ্যপ্রদেশ সরকার তামিলনাড়ু সরকারকে তদন্ত করতে বলে। শনিবার সকালে তদন্ত প্রতিবেদনটি পাওয়া গিয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিশুদের মর্মান্তিক মৃত্যুর পর, স্থানীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য রাজ্য পর্যায়েও একটি দল গঠন করা হয়েছে। কোনও মূল্যেই দোষীদের রেহাই দেওয়া হবে না বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।স্থানীয় পর্যায়ে, ছিন্দওয়ারা প্রশাসন ইতিমধ্যেই জেলা জুড়ে কোল্ড্রিফ এবং নেক্সট্রো-ডিএস সিরাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। রাজ্য স্তরে এখন একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে, যারা সিরাপের বিতরণ, সরবরাহ শৃঙ্খল এবং ডাক্তারদের ভূমিকা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের  (এনসিডিসি) দলগুলিও ঘটনাস্থলে পৌঁছেছে এবং নমুনা পরীক্ষায় সহায়তা করছে। 
ছিন্দোয়ারার পারাসিয়া এলাকায়, ভাইরাল জ্বরের চিকিৎসার জন্য স্থানীয় ডাক্তাররা এই সিরাপ খাওয়ার পর শিশুদের অবস্থার অবনতি হতে শুরু করে। তাদের দ্রুত ছিন্দওয়ারা এবং নাগপুরের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অনেককেই বাঁচানো যায়নি। 

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের