এই মুহূর্তে

পঞ্জাবে জট, মরুরাজ্যে ‘বিদ্রোহ’, জেরবার কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর, জয়পুর: একদিকে পঞ্জাবে ইস্তফার হিড়িক, অন্যদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে বিদ্রোহে জেরবার কংগ্রেস হাইকম্যান্ড। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সিধুর সঙ্গে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আলাপ-আলোচনায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিধুর পরিবর্তে কাকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নিয়োগ করা যায়, তা নিয়ে শুরু হয়েছে আলাপ-আলোচনা।

রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে রাজস্থানেও। মুখ্যমন্ত্রী অশোক গেহলট গোষ্ঠীর দাবি, তার পিছনে শতাধিক বিয়কের সমর্থন রয়েছে। প্রশ্ন উঠছে, এবার কি রাজস্থানেও মুখ্যমন্ত্রী পদে পালাবদল ঘটতে চলেছে। সেই পরিবর্তনের দাবি উড়িয়ে দিয়েছেন রাজস্ব মন্ত্রী হরিশ চৌধুরী। জানিয়েছেন, পঞ্জাবে মুখ্যমন্ত্রী পদে বদল ঘটলেও রাজস্থানে এই মুহূর্তে সেই সম্ভাবনা নেই। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিক্ষোভের আগুন প্রশমিত করতে দিল্লি শীর্ষ নেতৃত্ব সেখানে এক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অ্যাম্বুলেন্স না থাকায় স্ত্রীকে ঠ্যালা গাড়িতে তুলে ছুটলেন বৃদ্ধ স্বামী, ডবল ইঞ্জিন রাজ্যে কী ঘটল?‌

বিয়ে করতে নারাজ, রাগে প্রেমিকের চিকিৎসক স্ত্রীর শরীরে HIV ইনজেকশন বিঁধিয়ে দিলেন যুবতী

বুলেট ট্রেনের প্লেট পড়ে বাবা–মেয়ের মৃত্যু, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আলোড়ন তুঙ্গে

উইকেন্ডে ঘোরার দারুণ সুযোগ করে দিল ভারতীয় রেল! যাত্রা শুরু শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের

ভিআইপি ট্রেনে ‘অখাদ্য’ খাবার, বন্দে ভারতের পরিষেবা নিয়ে যাত্রীদের হুলুস্থূল কাণ্ড, ভাইরাল ভিডিও

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ