এই মুহূর্তে

জাতিসঙ্ঘে মোদির ‘আমিত্ব’, দেশজুড়ে সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : জাতিসঙ্ঘে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ নিয়ে সমালোচনায় সরব কংগ্রেস। দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম জানিয়েছেন, শূন্য সভাগৃহে ভাষণ দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য শুনে একজনকেও দেখা গেল না টেবিল চাপড়াতে।

রবিবার  প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী টুইট করে জাতিসঙ্ঘে মোদির ভাষণের সমালোচনা করেন। নিজের টুইটার হ্যান্ডেলে চিদম্বরম লেখেন, “জাতিসঙ্ঘে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য় ভাষণ দেওয়ার সময় সভাগৃহের পরিবেশ দেখে আমি বেশ হতাশ। দেখলাম সামান্য কয়েকটি আসনে লোকজন বসে রয়েছে। তাদের মধ্যে অধিকাংশই ভারতের প্রতিনিধি। সব থেকে বেশি হতাশ হয়েছি এটা দেখে যে মোদির ভাষণ শেষ হওয়ার পর সৌজন্যের খাতিরে কাউকে টেবিল চাপড়ে ধন্যবাদ দিতে দেখা গেল না। ”

জাতিসঙ্ঘে শনিবার প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ নিয়ে কটাক্ষ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিবল। তার টুইট বিদ্রুপ প্রধানমন্ত্রী বলেছেন, গণতন্ত্রের জন্ম দিয়েছে ভারত। আশা করি মোদির এই ক্ষুরধার বক্তব্য় শুনেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

রাজনৈতিক মহলের একাংশের মতে, চিদম্বরমের থেকেও কপিল সিবলের বক্তব্যের বাড়তি গুরুত্ব রয়েছে। উত্তরপ্রদেশ এবং অসমে যে গণতন্ত্র বলে কিছু নেই, সেটা বোঝাতে গিয়ে সিবল বিজেপি শাসিত দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করেছেন।

তবে কপিল সিবল বা চিদম্বরম একা নয়, রাজনৈতিক মহলের একাংশ জাতিসঙ্ঘে মোদির দেওয়া ভাষণে রীতিমতো অসন্তুষ্ট। তাদের  মতে, প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘের মতো একটি আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রচারেই মগ্ন রইলেন। তার বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল আমি।বলেছেন, “সেই বালকটি আজ চতুর্থ বার প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রতিনিধিত্ব করছে। সবচেয়ে দীর্ঘ সময় ধরে সে গুজরাতের মুখ্যমন্ত্রী থেকেছে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, হ্যাঁ, গণতন্ত্রে এ সব সম্ভব।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার ডিএ ঘোষণা আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গ করেছে? কী বলল নির্বাচন কমিশন?

দু’‌দফায় বিধানসভা নির্বাচন হবে বাংলায়, কোন দুটি তারিখে?‌ ফলাফল ঘোষণা ৪ মে

অসম, কেরল, পুদুচেরিতে ৯ এবং তামিলনাডুতে ২৩ এপ্রিল ভোট, গণনা ৪ মে

পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ, ফলপ্রকাশ ৪মে

‘‌বিজয়ের দলের সঙ্গে কোনও জোট নয়’‌, বিজেপিকে ধাক্কা দিয়ে জানালেন পলানিস্বামী

তামিল ভূমে বিজেপির টোপ, বিজয়কে উপমুখ্যমন্ত্রীর গাজর দেখিয়ে জোটে ডাক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ