ফের বাড়ল সংক্রমণ, উদ্বিগ্ন চিকিৎসক মহল

বুধবারের তুলনায় বৃদ্ধির হার ২৪ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক  ধাক্কায় দেশে দৈনিক সংক্রমণ অনেকটাই বাড়ল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় ( বুধবার, ২৯ অগস্ট সকাল আটটা থেকে বৃহস্পতিবার ৩০ অগস্ট সকাল আটটা পর্যন্ত) দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২৩, ৫২৯ জন। বুধবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্য়া বেড়ে হল ৩, ৩৭, ৩৯, ৯৮০। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩১১ জন। এর ফলে মৃতের সংখ্য়া ৪, ৪৮, ০৬২। 

আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশে সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় ( বুধবার, ২৯ অগস্ট সকাল আটটা থেকে বৃহস্পতিবার ৩০ অগস্ট সকাল আটটা পর্যন্ত) দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে  ২, ৭৭, ০২০।

এদিকে কেরলে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও সংশ্লিষ্ট রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা কাটছে না। গত ২৪ ঘণ্টায় সংশ্লিষ্ট রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৬১ জন এবং মৃত্যু হয়েছে ১৫৫ জনের।

করোনার হাত থেকে অনেকাংশে রক্ষা করছে টিকা। তাই দেশজুড়ে কোভিড টিকাকরণে দেওয়া হচ্ছে বিশেষ জোর। সরকারের তরফেও চালানো হচ্ছে সচেতনতা প্রচার। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৮৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৫৭৮ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড টিকা পেয়েছেন ৬৫ লাখ ৩৪ হাজার ৩০৬ জন।

 

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭