দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিওয়ালির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় খবর। তিন শতাংশ বাড়ছে মহার্ঘ ভাতা। বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়তি মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারের খরচ হবে ১০ হাজার কোটি টাকার বেশি। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৬ সালের জুলাই থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা  তিন শতাংশ করে বাড়তি মহার্ঘ ভাতা (ডিএ) পাবেন।  ফলে এরিয়ার বা বকেয়া টাকা একসঙ্গে হাতে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।

চলতি বছরের জানুয়ারিতে দু’শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে ১৮ এপ্রিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত হার ডিএ কার্যকর হচ্ছে। তার ফলে ১ জানুয়ারি থেকে ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। একইভাবে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের প্রাপ্ত ডিয়ারনেস রিলিফ বা ডিআরের হারও ছিল ৬০ শতাংশ।

গত অগস্ট এবং সেপ্টেম্বরে খুচরোর মূল্যবৃদ্ধি এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। চাল-ডাল-ভোজ্য তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। তার উপরে রিজার্ভ ব্যাঙ্কও রেপো রেট বাড়িয়েছে। ফলে সাঁড়াশি চাপে দিশেহারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। গত কয়েক মাস ধরেই মহার্ঘ ভাতা বাড়ানো নিয়ে জল্পনা চলছিল। অবশেষে দিওয়ালির আগেই সেই জল্পনার অবসান ঘটল। তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হল। নতুন মহার্ঘ ভাতা কার্যকর হওয়ায়, মাসে কত টাকা বাড়তি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা? হিসেবটা যথেষ্টই সরল। কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মাসিক মূল বেতন ২০,০০০ টাকা হলে তিনি ডিএ বাবদ পাচ্ছিলেন ১২,০০০ টাকা। এবার ডিএ বাবদ তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে ১২,৬০০ টাকা। অর্থাৎ ডিএ বাবদ প্রতি মাসে ৬০০ টাকা বেশি মিলবে।

 

 

 

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

২০২ টাকার প্ল্যানে কল-ডেটার সঙ্গে ফ্রি ১ লক্ষ টাকার ইন্স্যুরেন্স! দারুণ অফার দিচ্ছে BSNL

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ