আশ্রমে ১৭ জন ছাত্রীকে যৌন নির্যাতন, আগ্রা থেকে গ্রেফতার ‘গডম্যান’ চৈতন্যানন্দ

Share:

নিজস্ব প্রতিনিধি, আগ্রা: পলাতক থাকার পর অবশেষে আগ্রা থেকে গ্রেফতার করা হল স্বামী চৈতন্যানন্দ সরস্বতীকে। তাঁকে রবিবার ভোর সাড়ে তিনটের দিকে আগ্রার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে যৌন হয়রানি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। দিল্লির শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট-রিসার্চের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী স্বামী চৈতন্যানন্দ সরস্বতী আত্মগোপনে করে ছিলেন। অর্থনৈতিকভাবে দুর্বল অংশের (EWS) বৃত্তির আওতায় ইনস্টিটিউটে পড়া ১৭ জনেরও বেশি ছাত্রী তাঁর বিরুদ্ধে অশালীন ভাষা, ধর্ষণ এবং অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ আনেন।

এই গুরুতর অভিযোগের পর, শ্রী শৃঙ্গেরি মঠ প্রশাসন স্বামী চৈতন্যানন্দ সরস্বতী (যিনি পার্থসারথি নামেও পরিচিত) তাঁকে পরিচালক পদ থেকে বরখাস্ত করে। পুলিশ তাকে দেশ ছেড়ে পালাতে বাধা দেওয়ার জন্য একটি লুক-আউট নোটিশ জারি করে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, গোপন  সূত্রে খবর পেয়ে ৬২ বছর বয়সী স্বঘোষিত ধর্মগুরুকে আগ্রা থেকে গ্রেফতার করা হয়েছে। এফআইআর অনুসারে, সরস্বতী গভীর রাতে ছাত্রীদের নিজের ঘরে আসতে বাধ্য করতেন।  মাঝে মধ্যেই অশ্লীল মেসেজ পাঠাতেন। তিনি তার ফোনের মাধ্যমে ছাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণ করতেন বলেও অভিযোগ রয়েছে।

শুক্রবার দিল্লির একটি আদালত শ্রী শৃঙ্গেরি মঠ প্রশাসনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আর্থিক অনিয়মের মামলায় আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। শৃঙ্গেরি মঠ এবং পুলিশ আদালতকে আরও জানিয়েছে যে তহবিল তছরুপেরও অভিযোগ রয়েছে চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে। ব্যাঙ্ক থেকে প্রায় ৫৫ লক্ষ টাকা তুলে নিয়েছিলেন তিনি। পাশাপাশি একাধিক নামে একাধিক জাল পাসপোর্টও তৈরি করেছিলেন।

২০২৪ সালের ডিসেম্বরে পরিচালিত একটি প্রাথমিক পরীক্ষায় পীঠম (শ্রী শ্রী জগদ্গুরু শঙ্করাচার্য মহাসংস্থানম দক্ষিণাম্নায় শ্রী শারদা পীঠম, শৃঙ্গেরি) এর সম্পত্তি এবং তহবিলের তছরুপের বিষয়টি ধরা পড়ে। তিনি পীঠমের প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি এবং তহবিল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের