মমতার দাবিতে সিলমোহর, রাজধানীর দাঙ্গা পূর্বপরিকল্পিত : দিল্লি হাইকোর্ট

বিচারপতি সুব্রহ্মণিয়ম প্রসাদের বেঞ্চের রায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:   রাজধানীর ২০২০ সালের সাম্প্রদায়িক সংঘর্ষ নিয়ে দিল্লি হাইকোর্টের রায়ে বিপাকে মোদি সরকার। এক অভিযুক্তের জামিন দিতে অস্বীকার করে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণিয়ম প্রসাদের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, এই ঘটনা পূর্বপরিকল্পিত। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বলছে,  চিন্তাভাবনা করেই দুই সম্প্রদায়ের মানুষকে উস্কে দেওয়া হয়েছে। হাইকোর্ট এও বলেছে, কোনও সভ্য সমাজে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। হাইকোর্টের এই রায়ে বিড়ম্বনায় মোদি সরকার। কারণ, দিল্লির আইন-শৃঙ্খলার দায়িত্বে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। এই রায় কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে সিলমোহর দিল। 

২০০২ সালের দিল্লির সাম্প্রদায়িক সংঘর্ষে প্রাণ হারান ৫০জন। আহত হন দু শতাধিক। টানা তিনদিন ধরে দেশবাসী দেখেছিল ক্ষোভের আগুন জ্বলছে রাজধানী। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ ভিটে-মাটি ছেড়ে অন্যত্র চলে যায়। কেন্দ্রীয় সরকার কার্যত হাত গুটিয়ে বসেছিল। এই ঘটনার পরে পরে বিরোধী শিবির কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলে।

বিরোধীদের অভিযোগ, পদক্ষেপ করার বদলে প্রধানমন্ত্রী মোদি এবং তার দোসর কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। যদিও কেন্দ্র এই সব সমালোচনাকে উড়িয়ে দিয়েছে। এই নিয়ে দিল্লি হাইকোর্টে মামলাও হয়েছে।

দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণিয়মের এজলাসে মহম্মদ ইব্রাহিম নামে এক অভিযুক্তের জামিনের আবেদনের ওপর শুনানি চলছিল। মহম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে এক পুলিশ কন্সটেবলকে হত্যার অভিযোগ রয়েছে। জামিনের আর্জি খারিজ করে বিচারপতি সুব্রহ্মণিয়মের বেঞ্চ জানায়,  “ ২০০২ সালের দিল্লির দাঙ্গা পূর্বপরিকল্পিত। স্বতঃস্ফূর্তভাবে দুই সম্প্রদায়ের মানুষ একে অন্যের ওপর হামলা চালিয়েছে বলে যে যুক্তি তুলে ধরা হয়েছে, তা একেবারেই ঠিক নয়।“

এই প্রসঙ্গে বিচারপতি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের বিষয়টি উল্লেখ করেন বলেন,  “ নজরক্যামেরা নিষ্ক্রিয় করে দেওয়া থেকে শুরু করে ক্যামেরা ভাঙচুর থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে এই সাম্প্রদায়িক সংঘর্ষের পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল। দুই সম্প্রদায়ের মানুষকে উস্কে দেওয়ার নাটের গুরুদের মুখ যাতে নজরক্যামেরায় বন্দি না হয়, সে কারণে ঘটনাস্থলের আশাপাশে থাকা সিসি ক্যামেরা হয় নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, না হলে ক্যামেরাগুলি ভেঙে ফেলা হয়।“ বিচারপতি সুব্রহ্মণিয়ম আরও বলেছেন, ঘটনার যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে দাঙ্গাবাজদের হাতে ছিল ধারাল অস্ত্র, লাঠি, ক্রিকেট ব্যাট।  

দিল্লি হাইকোর্টের রায় যে কেন্দ্রীয় সরকারকে চরম অস্বস্তিতে ফেলবে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

 

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল