এই মুহূর্তে




ড্রাগ কন্ট্রোলের পরিকাঠামো নিয়ে গাইডলাইন কেন্দ্রের, চিঠি দিল রাজ্যকে

নিজস্ব প্রতিনিধি: দেশের বিভিন্ন রাজ্যে ওষুধের গুণমান যাতে ঠিক থাকে এবং বিচার প্রক্রিয়ায় যাতে দেরি না হয় এবার তার জন্যে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। পরিকাঠামোগত অভাব, জাল এবং নকল ওষুধের কারবার করেও আদালতে কম শাস্তি পাচ্ছে কারবারীরা। এবার এটা নিয়েই উদ্বেগ প্রকাশ করল ড্রাগস কলসাল্টেটিভ কমিটি (DCC)। সম্প্রতি একটি উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অধীন কমিটি জানিয়ে দিয়েছে যে, ওষুধের মানরক্ষা ও সে ব্যাপারে নজরদারির জন্যে সারা দেশে অভিন্ন ব্যবস্থা চালু করার প্রয়োজন। তার জন্যে এবার গাইডলাইন তৈরি করে তা জানিয়ে বাংলা-সহ বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দফতরকে চিঠি পাঠাল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (SDSCO)।

ওই চিঠিতে বলা হয়েছে যে, ওষুধের মান বজায় রাখতে কিছু রাজ্য পিছিয়ে পড়েছে, তা বিশাল উদ্বেগজনক। পরীক্ষাগার ও দক্ষ কর্মীর ঘাটতি, আধুনিক পরিকাঠামোর অভাবে ওষুধের মান ক্রমশ প্রশ্নের মুখে পড়েছে। বিভিন্ন রাজ্য থেকে আমদানি করা ওষুধে ভেজালের হদিশ মিলছে। তাই DCC থেকে বলা হয়েছে যে, কেন্দ্রীয় সরকার যেন রাজ্যগুলিকে চিঠি দিয়ে পরিকাঠামো উন্নয়ন, দক্ষ লোকবল তৈরি এবং সার্বিক গুণগত মানোন্নয়নের দিকে নজর দেয় এবং মানন্নয়নের কাজে গতি আনার নির্দেশ দেয়। এবং দামের বিষয়েও খেয়াল রাখে। কারণ অ্যান্টি অ্যালার্জিক ওষুধ স্টকিস্ট এবং ডিস্ট্রিবিউটররা ১ টাকা ৮৫ পয়সায় কিনলেও তা সাধারণ মানুষের কাছে বিক্রি হচ্ছে ২১ টাকায়! একটি নির্দিষ্ট ওষুধের কম্পোজিশন পাইকারি ব্যবসায়ী কিনেছেন ১১ টাকা ২৫ পয়সায়, আর সেটাই দোকানে বিক্রি করা হচ্ছে ১১৪ টাকায়। পাশাপাশি অ্যাসিডিটি, কাফ সিরাপ, ডায়াবেটিস, হাইপারটেনশন অথবা লাইফস্টাইল ডিজিজের একাধিক ওষুধ নিয়ে মার্কেটে রীতিমতো লুটপাট চলছে। এই কারবারি বন্ধ করতে এবার সতর্ক হল SDSCO এবং ড্রাগস কলসাল্টেটিভ কমিটির দেওয়া সেই নিরদেশের কথা চিঠির মাধ্যমে সব রাজ্যকে পাঠাল কেন্দ্র।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) নির্ধারিত মানদণ্ড মেনে সারা দেশে ধাপে ধাপে টিকা ও ওষুধ তৈরি ও বণ্টনের ক্ষেত্রে মানোন্নয়ন করতে বলা হয়েছে। এছাড়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে কেন্দ্রের আগাম ও পরিকল্পিত আলোচনার মাধ্যমে বার্ষিক বাজেট বরাদ্দ বৃদ্ধির সুপারিশও করা হয়েছে। আরও জানানো হয়েছে যে, ভারত ইতিমধ্যেই বিশ্বের ফার্মাসিউটিক্যাল হাব। এই অবস্থান বজায় রাখতে হলে সব রাজ্যকে সমান সক্ষমতায় কাজ করতে হবে। প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে রাজ্য গুলিকে নির্দিষ্ট ম্যাট্রিক্স জমা দিতে হবে, সেই অনুযায়ী রেটিং করা হবে কেন্দ্রীয় স্তরে। এদিকে সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় পেশ করা হয়েছে সার ও রাসায়নিক মন্ত্রক সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট। তাতেই দেখা গিয়েছিল যে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধের দাম মাত্রাতিরিক্ত। এবার সব মিলিয়েই চিঠি দেওয়া হল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভাগীরথীর জলে পড়ে গিয়েছিল টাকা, তুলতে গিয়ে পা ফসকে তলিয়ে গেলেন বৃদ্ধ

ফিক্সড ডিপোজিটের নামে কোটি টাকার প্রতারণা, বিক্ষোভে সামিল ৪০০-র বেশি গ্রাহক

প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর

থাইল্যান্ডে পালিয়ে যাওয়া গোয়ার নৈশক্লাবের দুই মালিকের বিরুদ্ধে ‘ব্লু কর্নার’ নোটিশ জারি

‘‌ভোট চুরির থেকে বড় দেশবিরোধী কাজ আর কিছু হতে পারে না’‌, বিজেপিকে তোপ রাহুলের

পুরুলিয়ায় ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা, দক্ষিণের ৮টি জেলায় দ্রুত নামবে পারদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ