দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশলাই নিয়ে সামান্য বচসা। আর সেই তুচ্ছ বিবাদই শেষ পর্যন্ত গড়াল রক্তাক্ত সংঘর্ষে। ছুরির আঘাতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দিল্লির কেশবপুরম থানা এলাকার কানহাইয়া নগরে। ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। ইতিমধ্যেই তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানহাইয়া নগর এলাকায় কয়েক জনের মধ্যে দেশলাই নিয়ে বচসা শুরু হয়। প্রথমে বিষয়টি কথাকাটাকাটির মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় হাতাহাতি। অভিযোগ, সেই সময়ই ছুরি নিয়ে হামলা চালানো হয়। এই ঘটনায় গুরুতর জখম হন ৩০ বছরের ভবানী। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ৩২ বছরের আশা রামও আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কেশবপুরম থানার পুলিশ। শুরু হয় তদন্ত। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) এবং ১০৯(১) ধারায় এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই তিন জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঠিক কী কারণে বিবাদ শুরু হয়েছিল এবং কী ভাবে তা ছুরিকাঘাতের ঘটনায় গড়াল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।পাশাপাশি ঘটনায় আর কেউ জড়িত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত তদন্ত চলছে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর