দুনিয়া কাঁপাতে সে আসছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  লক্ষ্যে আঘাত হানতে তার দোসর মেলা ভার। দুনিয়ার অর্ধেক তার নাকের ডগায়। চিন-পাকিস্তানের কানে গিয়েছে সেই খবর। খবর শুনে তারা ঠকঠক করে কাঁপছে।

খবরটা কেঁপে ওঠার মতই। শুধু চিন-পাকিস্তান কেন, গোটা দুনিয়াকে ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা রাখে সে। নাম অগ্নি। আর তেজ অগ্নির মতই। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা এবং ভারত ডায়নামিক্স যৌথভাবে তৈরি করেছে অগ্নি-৫ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাঁচ থেকে আট হাজার কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। ওজন ৫০ হাজার কিলোগ্রাম। যেমন লম্বা, তেমন চওড়া। লম্বায় সাড়ে ১৭ মিটার। চওড়া দু মিটার। মাথায় নিতে পারে দেড় হাজার কিলোগ্রাম ওজনের পারমাণবিক অস্ত্র। ৮.১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় মাত্র এক সেকেন্ড।প্রতি ঘণ্টায় ২৯, ৪০১ কিলোমিটার দৌড়তে পারে। অর্থাৎ, শত্রু যদি মনে করে পালিয়ে বাঁচবে, তাহলে সেই ধারণা ভুল। শত্রুকে বধ না করে ফিরবে না অগ্নি-৫ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

এর নাকের ডগায় দুটি মহাদেশ এবং একটি মহাদেশের অর্ধেক। একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে অগ্নি-৫। এই ক্ষেপণাস্ত্রে রয়েছে এমআইআরভি প্রযুক্তি (মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিক্যাল)। এই প্রযুক্তির মূল কথা, একই সঙ্গে এই ক্ষেপণাস্ত্রের মাথায় বসানো যাবে একাধিক অস্ত্র। আর একই সঙ্গে সমান্তরালভাবে সে হামলা চালাতে পারে।

চিন এবং পাকিস্তান টের পেয়েছে ভারতের এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির খবর। বেজিংয়ের অভিযোগ, দিল্লি আসল তথ্য চেপে গিয়েছে। গতিবেগ থেকে শুরু করে এই ক্ষেপণাস্ত্রের ব্যাপারে যে সব তথ্য প্রকাশ করেছে তা সঠিক নয়। আসল তথ্য বেমালুম চেপে গিয়েছে।

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল