এই মুহূর্তে




পশ্চিমবঙ্গ বাদে দেশে সর্বত্র বেড়েছে কৃষকদের আত্মহত্যার প্রবণতা!

নিজস্ব প্রতিনিধি: ঢাকঢোল পিটিয়ে পি এম কিষাণ সম্মান নিধি করলেও ‘আচ্ছে দিন’ নেই কৃষকদের। খুবই খারাপ অবস্থায় রয়েছেন দেশের কৃষকেরা। গতকাল ক্রাইম রেকর্ড ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে, তাতে গত দশ মাসে দেশে ১,৫৩,০৫২ জন আত্মহত্যা করেছেন বলে দেখা গিয়েছে। এই পরিসংখ্যান গতবছরের তুলনায় ১০ শতাংশ বেশি। আর দেশে আত্মহত্যায় এগিয়ে রয়েছে দিনমজুর, গৃহবধূ ও কৃষকেরা। সরকার বলছে তাঁরা কৃষকদের পাশে কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। গতবছরের তুলনায় দেশে বেড়েছে কৃষকদের আত্মহত্যার পরিমাণ। মোট আত্মহত্যার ৭ শতাংশ রয়েছে কৃষকদের নামে। তাহলে বোঝাই যাচ্ছে কতটা কষ্টে রয়েছে দেশের কৃষকেরা।

সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছে মহারাষ্ট্রে। রিপোর্টে পরিসংখ্যানে দেখানো হয়েছে গত দশ মাসে উদ্ধবের রাজ্যে মোট ৪০০৬ জন কৃষক আত্মহত্যা করেছেন তারপরেই রয়েছে বিজেপি শাসিত রাজ্য কর্ণাটক। সেই রাজ্যে আত্মহত্যা করেছেন ২,০১৬ জন কৃষক। তারপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। মোট ১০,৬৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন ভারতে গত দশমাসে। উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গ সহ বাকি বিহার, দিল্লি, ত্রিপুরাতে কৃষক বা কৃষি জমির সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি আত্মহত্যা করেনি গত দশমাসে।

ক্রাইম রেকর্ড ব্যুরো জানিয়েছে, দেশের মোট আত্মহত্যার ৮.৬ শতাংশ। আত্মহত্যার মূল কারণগুলি বিশ্লেষণ করে দেখা গিয়েছে, পারবারিক বিবাদের কারণে ৩৩.৬ শতাংশ ঘটনায় জীবনে আচমকা ছেদ পড়েছে। ১৮ শতাংশ মানুষ শারীরিক অসুস্থতা সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তেমনই বিয়ে ও প্রেমজনিত কারণে আত্মহত্যা করেছেন যথাক্রমে ৫ ও ৪.৪ শতাংশ ব্যক্তি। পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে আত্মহত্যার পথ বেছে ১.৪ শতাংশ পড়ুয়া। আত্মহত্যার নিরিখে তালিকায় শীর্ষে রয়েছেন দিনমজুর, গৃহবধূ ও অবিবাহিত যুবকেরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাতিল ইন্ডিগো ফ্লাইট, রাতভর ৮০০ কিমি গাড়ি চালিয়ে ছেলেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন বাবা

জামাইবাবুর ডিগ্রি নিয়ে ৩ বছর সরকারি হাসপাতালে রোগী দেখছেন শ্যালক ইঞ্জিনিয়র

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

‘রড দিয়ে পিটিয়েছিল কর্মীরা’, লুথরা ভাইদের নৈশ ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তরুণীর

শাহরুখের সঙ্গে সাক্ষাৎ থেকে বিশেষ ম্যাচ, জানুন শনিবার থেকে শুরু মেসির ভারত সফরের যাবতীয় তথ্য

প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, মৃত্যুকালে বয়স ৯০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ