এই মুহূর্তে

আমেরিকায় প্রবাসী ভারতীয়দের সংগঠন FIA-র সভাপতি পদে নির্বাচিত শ্রীকান্ত আকাপাল্লি

নিজস্ব প্রতিনিধি: আমেরিকায় প্রবাসী ভারতীয়দের সংগঠন FIA-এর সভাপতি পদে নির্বাচিত হলেন শ্রীকান্ত আকাপাল্লি। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী সংস্থাটি পূর্ব উপকূলের (East Coast) আটটি রাজ্যে ভারতীয় সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করে। প্রবাসী ভারতীয়দের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস অফ ইউএসএ (Federation of Indian Associations of USA)। রবিবার এই ঐতিহ্যবাহী সংগঠনটি ২০২৬ সালের প্রেসিডেন্ট হিসেবে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা শ্রীকান্ত আক্কাপল্লীকে নির্বাচিত করেছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নবগঠিত এই কার্যনির্বাহী দলের নেতৃত্ব দেবেন তিনি।

জানা গিয়েছে, শ্রীকান্ত আক্কাপল্লী সংগঠনের বর্তমান প্রেসিডেন্ট সৌরিন পারিখের স্থলাভিষিক্ত হবেন। সংস্থাটির স্বাধীনভাবে গঠিত ২০২৬ সালের নির্বাচন কমিশনে থাকা অলোক কুমার, জয়েশ প্যাটেল এবং কেনি দেশাই বার্ষিক অভ্যন্তরীণ পর্যালোচনা ও নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আক্কাপল্লীর নাম সুপারিশ করেছেন, যাতে বোর্ড অফ ট্রাস্টিজের পূর্ণ অনুমোদন ছিল। তবে সভাপতি বদলালেও দলের একই ভূমিকায় অব্যাহত থাকবে সহ-সভাপতি প্রীতি রায় প্যাটেল এবং সাধারণ সম্পাদক সৃষ্টি কৌল নারুলা। চলতি বছরের পুনর্গঠনের অংশ হিসেবে, নির্বাচন কমিশন এবং এফআইএ বোর্ড নির্বাহী দলকে সুগঠিত করেছে। তবে প্রবাসী ভারতীয়দের সংগঠন FIA-এর এই নির্বাচন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ শ্রীকান্ত আক্কাপল্লী হলেন তেলেগু-বংশোদ্ভূত প্রথম ব্যক্তি যিনি FIA-এর মতো একটি মর্যাদাপূর্ণ সংগঠনের নেতৃত্ব দেবেন। পাশাপাশি শ্রীকান্ত আক্কাপল্লি হলেন একজন বিশিষ্ট উদ্যোক্তা। 

তাঁর ব্যবসায়িক পোর্টফলিও আমেরিকা এবং ভারত উভয় দেশে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, প্রযুক্তি, মিডিয়া, ডায়াস্পোরা এনগেজমেন্ট-এর মতো বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। তাঁর ব্যবসায়িক উদ্যোগগুলির মধ্যে রয়েছে, Software development, transit technology consulting, life sciences, IT and cloud computing, sports manufacturing, and premium furniture design, demonstrating both strategic vision and strong operational leadership। FIA সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর, শ্রীকান্ত ট্রাস্টি বোর্ডের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, “আমার উপর আস্থা রাখার জন্য আমি নিজেকে ধন্য ও খুশি মনে করছি।” তিনি এই ঐতিহাসিক পদমর্যাদার গুরুত্ব স্বীকার করে সততা ও দৃঢ় উদ্দেশ্য নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। পাশাপাশি তিনি বোর্ড এবং বৃহত্তর FIA সম্প্রদায়ের দ্বারা পরিচালিত সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং এর উদ্যোগগুলিকে শক্তিশালী করার আশ্বাস দিয়েছেন এবং বলেছেন, ভারতীয় সম্প্রদায়ের মধ্যে গভীর সম্পর্ক গড়ে তোলার জন্য নতুন কর্মসূচি নিয়ে আসবেন। এছাড়া শ্রীকান্তের নির্বাচনকে সমর্থন করেছেন তাঁর সংস্থার সিনিয়র কর্মীরা, দীর্ঘদিনের সদস্যরা। তাঁরা শ্রীকান্ত আক্কাপল্লির সততা, কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন। বর্তমানে তিনি একটি তেলেগু টিভি চ্যানেলের সিইও। উল্লেখ্য, FIA পাঁচ দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছে। এটি মর্যাদাপূর্ণ প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কারে ভূষিত হয়েছে এবং দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

আবাসন লক্ষ্য করে গুলি নাকি অন্য কিছু? পুলিশের জালে অভিনেতা কমল আর খান

ইরান হামলার প্রস্তুতি, কাতারে যুদ্ধবিমান পাঠাল‌ ব্রিটেন

খুন হননি! বেলডাঙার সেই পরিযায়ী শ্রমিকের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আনল ঝাড়খণ্ড পুলিশ

মদ্যপ স্বামীকে খাটে বেঁধে চরম মারধর, অবৈধ পিস্তল দিয়ে হত্যার হুমকি স্ত্রীর

সুপ্রিম কোর্টে ধাক্কা আইপ্যাক কর্তার, ফোন দেখার অনুমতি পেল ইডি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ