‘কেশাগ্রও ছুঁতে পারবে না’, ভিডিও বার্তায় পুলিশকে চ্যালেঞ্জ অমৃতপালের

ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে অমৃতপালের ওই ভিডিও।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: তাঁকে ধরতে গত ১২ দিন ধরে আদাজল খেয়ে নেমেছে পঞ্জাব পুলিশ। আর পুলিশের চোখে ধুলো দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াচ্ছেন ‘দ্বিতীয় ভিন্দ্রানেওয়ালে’ তথা ‘ওয়ারিশ পঞ্জাব দে’ প্রধান অমৃতপাল সিং। বুধবার গোপন আস্তানায় থেকেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও আপলোড করেছেন পলাতক ধর্মীয় নেতা। ওই ভিডিও বার্তায় পুলিশকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেছেন, ‘অকারণে ছোটাছুটি করছেন। আমার কেশ্রাগও স্পর্শ করতে পারবেন না।’ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে অমৃতপালের ওই ভিডিও।

গত ১৮ মার্চ খলিস্তানি রাষ্ট্রের নয়া প্রবক্তা তথা ‘ওয়ারিশ পঞ্জাব দে’র প্রধান অমৃতপালকে গ্রেফতারের জন্য বিশেষ অভিযান শুরু করেছিল পঞ্জাব পুলিশ। প্রথমে বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে খবর সম্প্রচারিত হয়েছিল, জলন্ধরের এক গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে স্বঘোষিত ধর্মীয় গুরুকে। কিন্তু পরে জানা যায়, ওই খবরের কোনও ভিত্তি নেই। গত ১২ দিন ‘দ্বিতীয় ভিন্দ্রানেওয়ালা’কে ধরতে দিন রাত এক করে দিয়েছে। মঙ্গলবার রাতেই পুলিশের কাছে খবর পৌঁছেছিল হোশিয়ারপুরে গা ঢাকা দিয়ে রয়েছেন ‘ওয়ারিশ পঞ্জাব দে’র প্রধান। বিশাল পুলিশ বাহিনী গিয়ে হোশিয়ারপুরের একটি গ্রামের প্রতি বাড়িতে তল্লাশি চালিয়েছিল। কিন্তু অমৃতপালের খোঁজ পায়নি।

তার মধ্যেই পলাতক ধর্মগুরুর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে একটি ভিডিয়ো বার্তা আপলোড করা হয়েছে। ওই ভিডিওতে ভারত ও বিদেশে থাকা শিখদের প্রতি অত্যাচারের প্রতিবাদে সম্প্রদায়ের প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অমৃতপাল। তার সঙ্গে যে ওয়াহে গুরু রয়েছেন সেই দাবি করে দ্বিতীয় ভিন্দ্রানেওয়ালা বলেছেন, ‘পুলিশ আমার কেশাগ্রও স্পর্শ করতে পারবে না। ওয়াহে গুরুই আমাকে পুলিশের হাত থেকে রক্ষা করে চলেছেন।’ সূত্রের খবর, ব্রিটেন থেকেই অমৃতপালের ভিডিও আপলোড করা হয়েছে।  

 

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের