রহস্যজনকভাবে চুরি পঞ্চায়েত ভোটে ব্যবহৃত ৪৮০ ব্যালট বাক্স

পুলিশ ইতিমধ্যেই এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: সোনা-হীরে জহরত নয়। টাকা নয়। এমনকি গাড়িও নয়। চোর বাবাজীরা এবার এমন জিনিস চুরি করল, যা শুনে অনেকেই চমকে যেতে পারেন। চার বছর আগে পঞ্চায়েত ভোটে ব্যবহৃত চারশো আশিটি ব্যালট বাক্স চুরি করে নির্বিঘ্নেই সরে পড়েছে চোরের দল। এমন তাজ্জব ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খাসতালুক গুজরাতে। চুরির ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে। কিন্তু চোরদের বমাল সমেত গ্রেফতারের কোনও সূত্র পায়নি।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ‘চার বছর আগে পঞ্চায়েত ভোটের সময়ে ব্যবহৃত ব্যালট বাক্স রাখা হয়েছিল মেহসানার রাজস্ব বিভাগের কার্যালয়ে। গত ২১ সেপ্টেম্বর ওই বালট বাক্স খোয়া যাওয়ার বিষয়টি রাজস্ব দফতরের আধিকারিকদের গোচরে আসে। তার পরেই শোরগোল পড়ে যায়। রাজস্ব বিভাগের আধিকারিক এনসি রাজগোর পুলিশের কাছে যে অভিযোগ দায়ের করেছেন, তাতে উল্লেখ করেছেন ২৪ অগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যেই সম্ভবত ওই চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে।’

পুলিশ তদন্তে নেমে রাজস্ব কার্যালয়ের ভিতরে ও বাইরে থাকা বিভিন্ন সিসিটিভি’র ফুটেজ বাজেয়াপ্ত করে পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখেছে। কিন্তু তাতে না চোরেদের হদিশ পেয়েছে, না কোনও সন্দেহজনক কিছু দেখতে পেয়েছে। মেহেসানা এ ডিভিশন থানার পুলিশ ইন্সপেক্টর জে এস পটেল সাংবাদিকদের জানিয়েছেন, ‘ব্যালট বাক্স যে ঘর থেকে চুরি হয়েছে, সেই ঘরের তালা ভাঙা হয়নি। সিসিটিভি ফুটেজেও সন্দেহজনক কিছু দেখা যায়নি।’ পুলিশের এমন মন্তব্যের পরেই প্রশ্ন উঠেছে, তবে কি ৪৮০টি ব্যালট বাক্স ভূতে গায়েব করেছে।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব