সাধের চুল কেটে স্যাঁলোর গচ্চা ২ কোটি

অভিযুক্ত ওই স্যাঁলোর বিরুদ্ধে ওই মডেল তরুণীর অভিযোগ ছিল যে, তাঁর চুল যেভাবে নষ্ট করা হয়েছে তারপর তাঁর মডেলিং ক্যারিয়ারও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির একটি নামীদামী হোটেলের স্যাঁলোতে চুল কাটাতে গিয়েছিলেন জনপ্রিয় এক মডেল। এমনিতেই তিনি তাঁর চুলের জন্যই প্রসিদ্ধ ছিলেন। এক ঢাল ঘন কালো চুলই ছিল তাঁর সৌন্দর্যের মূল রহস্য। আর তাই নিজের চুলের যত্ন নিতে কখনও কার্পণ্য করতেন না তিনি। মূলত সেই কারণেই রাজধানীর সব থেকে নামীদামী স্যাঁলোতে গিয়েছিলেন তাঁর চুলকে আরও সুন্দর, আরও আকর্ষণীয় করে তুলতে। কিন্তু ফল হল উল্টো। স্বনামধন্য ওই স্যাঁলোর গাফিলতিতে নিজের সব থেকে প্রিয়, সবথেকে সুন্দর জিনিসটিই হারাতে হল তাঁকে। ওই তরুণীর অভিযোগ স্যাঁলোর গাফিলতির কারণেই তাঁর মাথার প্রায় ৮০ শতাংশ চুলই উঠে গিয়েছে। আর সেই কারণেই থমকে গিয়েছে তাঁর মডেলিং ক্যারিয়ার। অভিযুক্ত ওই স্যাঁলোর বিরুদ্ধে কনজিউমার ফোরামে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন ওই তরুণী। আর তাঁর সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত ওই স্যাঁলোটিকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল দা ন্যাশানাল ডিসপিউটস কনজিউমার ডিসপিউটস রাডিক্যাল কমিশন (NCDRC)।

উল্লেখ্য, ওই তরুণীর সঙ্গে ঘটনাটি ঘটে ২০১৮ সালে। ২০১৮ সালের ১২ এপ্রিল দিল্লির দ্য মৌর্য নামের একটি হোটেলের স্যাঁলোতে যান অভিযোগকারী ওই স্বনামধন্য মডেল। যদিও এর আগেও বহুবার ওই স্যাঁলো থেকেই হেয়ার ট্রিটমেন্ট করিয়েছিলেন ওই তরুণী কিন্তু ওইদিন তাঁর চেনা হেয়ার স্টাইলিস্ট না থাকায় তাঁর চুল সেটের দায়িত্ব পায় অন্য একজন। এরপরই তাঁর চুলের ওপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। প্রথমে তাঁর কোমর পর্যন্ত লম্বা চুলের অনেকটাই কেটে ফেলা হয়। এরপর চুলের ওপর এমন কিছু প্রোডাক্ট লাগানো হয় যার জেরে তাঁর মাথার ত্বক মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ওই তরুণী আরও জানান, হেয়ার ট্রিটমেন্টের এক মাসের মধ্যেই তাঁর মাথার ৮০ শতাংশ চুলই ঝড়ে যায়। এরপরই আদালতের দ্বারস্থ হন ওই তরুণী।

অভিযুক্ত ওই স্যাঁলোর বিরুদ্ধে ওই মডেল তরুণীর অভিযোগ ছিল যে, তাঁর চুল যেভাবে নষ্ট করা হয়েছে তারপর তাঁর মডেলিং ক্যারিয়ারও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। হাতছাড়া হয়েছে প্রায় সব কাজই। তিনি মানসিকভাবে তিনি এতটাই ভেঙে পড়েন যে তিনি আয়নার নিজের মুখটাও দেখেননি বহু বছর।

প্রায় আড়াই বছর ধরে চলা এই কেসের শুনানি হয়েছে বৃহস্পতিবার। এদিন কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, মহিলারা তাঁদের চুল নিয়ে অত্যন্ত সচেতন এবং আবেগপ্রবণ হন। সেই চুল নষ্ট করার জন্য ওই অভিযুক্ত স্যালোকে ক্ষতিপূরণ দিতে হবে। এরপরই ওই স্যাঁলোর বিরুদ্ধে ২ কোটি টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের