এই মুহূর্তে




বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল প্রশাসন, মুসলিম সাংবাদিককে ১,৩৬১ বর্গফুট জমি দিলেন হিন্দু পড়শি

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: প্রশাসনের বিরুদ্ধে নির্মম সত্যি লিখে রাজরোষে পড়েছিলেন সাংবাদিক আরফাজ আমেদ ডাইং। বুলডোজারে তাঁর বাড়ি মাটিতে মিশিয়ে দিয়ে ক্ষমতা প্রদর্শন করেছিল প্রশাসন। মাথার উপরের ছাদটুকু হারিয়ে অথৈ জলে পড়েছিলেন আরফাজ। পরিবার নিয়ে কোথায় দাঁড়াবেন তাই ভেবে পাচ্ছিলেন না। ঠিক তখনই পরিত্রাতা হয়ে আরফাজের পাশে দাঁড়ালেন হিন্দু প্রতিবেশী কুলদীপ শর্মা। নিজের মালিকানাধীন জমি থেকে ১,৩৬১ বর্গফুট লিখে দিলেন আরফাজের নামে। আর কুলদীপের পরিবারের এমন মহানুভবতায় বাকরুদ্ধ আফরোজ। হিন্দু-মুসলিমদের মধ্যে লাগাতার ধর্মের বিষ ঢালার যারা চেষ্টা করছেন তাদের কাছে এই ঘটনা বিরাশি সিক্কার চড় বলেই মনে করছেন সমাজবিজ্ঞানীরা।

‘নিস সেহার’ নামে একটিও অনলাইন সংবাদমাধ্যম চালান আরফাজ। দীর্ঘদিন ধরেই প্রশাসন-পুলিশের সঙ্গে মাদক পাচারকারী ও জঙ্গিদের যোগাযোগ নিয়ে খবর করে চলেছেন। ২০২২ সালে জম্মুতে প্রশাসনের অমানবিক উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে অংশ নেওয়ায় গ্রেফতার হতে হয়েছিল তাঁকে। পরে জামিনে ছাড়া পান। সম্প্রতি এক পুলিশ আধিকারিকের সঙ্গে মাদক পাচারকারীদের যোগসূত্র নিয়ে খবর করে ফের রাজরোষে পড়েন। গত বৃহস্পতিবারই অবৈধ নির্মাণের অভিযোগ তুলে আরফাজের পৈত্রিক ভিটে মাটিতে মিশিয়ে দেয় জম্মু উন্নয়ন কর্তৃপক্ষ। ভাঙার আগে নোটিশ দেওয়ার প্রয়োজনও বোধ করেনি সর্বশক্তিমান প্রশাসনিক আধিকারিকরা। গত বছরই আরফাজের নিজের তৈরি বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল প্রশাসন। তার পর মাথা গোঁজার জন্য ৪০ বছর আগে নির্মিত পৈত্রিক ভিটেতে উঠেছিলেন। সেই ছাদটুকু চলে যাওয়ায় হতবিহ্বল হয়ে পড়েছিলেন আফরাজ।

আর ঠিক তখনই অসহায় সাংবাদিকের পাশে এসে দাঁড়ালেন হিন্দু পড়শি কুলদীপ শর্মা। মেয়ের মাধ্যমে ১,৩৬১ বর্গফুট জমি লিখে দিলেন রাজরোষে পড়া আরফাজকে। শুধু তাই নয়, ওই জমিতে নতুন করে বাড়ি গড়ে তুলতে সাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছেন। মেয়ে তানিয়াকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুলদীপ বলেছেন, ‘প্রয়োজন যদি হয়, তাহলে আমি ভিক্ষা করেও আরফাজের মাথার উপরে ছাদ গড়ে দেব।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুতিনকে বহণকারী বিমানের গায়ে লেখা “Россия” , এর মানে জানেন?

পুতিন প্রথম নয়, ওবামা-হাসিনাদেরও স্বাগত জানাতে প্রোটোকল ভেঙেছিলেন মোদি

দিল্লিতে এলেন রুশ প্রেসিডেন্ট পুতিন, বন্ধুকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির মোদি

দিল্লিতে অভিজাত হোটেলের রাজকীয় ঘরে থাকবেন পুতিন, এক রাতের ভাড়া শুনলে পিলে চমকে যাবে

১৭০ কোটি টাকার প্রাসাদে বসেই নাকি আতিথ্য গ্রহণ করবেন পুতিন!

ঠিক যেন যুদ্ধজাহাজ, অরাস সেনাটে চড়েন পুতিন, কী আছে এতে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ