করোনায় প্রয়াত স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে মন্দির নির্মাণ স্বামীর

মন্দির নির্মাণ করেছে গীতাবাইয়ের স্বামী ও ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, শাজাপুর: বেগম মুমতাজের স্মরণে তাজমহল তৈরি করেছিলেন শাহজান। সেই পথ ধরেই হাঁটলেন মধ্যপ্রদেশের নারায়ণ সিং রাঠোর। স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে নারায়ণ সিং রাঠোর তৈরি করলেন মন্দির। গল্প হলেও সত্যি। 

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল মধ্যপ্রদেশের শাজাপুর জেলায়।স্ত্রী-পুত্র পরিবার নিয়ে সুখেই দিন কাটছিল নারায়ণ সিং রাঠোরের। স্ত্রী গীতাবাইয়ের দিন কাটত পুজোর্চনায়। কিন্তু পরিবারে নেমে আসে বিপর্যয়। করোনায় আক্রান্ত হন গীতাবাই। সামান্য আয়ের সংসারে নারায়ণ সিং রাঠোর স্ত্রীকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে চিরকালের জন্য বিদায় নেন গীতাবাই। গত ২৭ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গীতাবাই। পরিবারে নেমে আসে বিপর্যয়। 

নারায়ণ সিং রাঠোর এবং তাঁর একমাত্র ছেলে লাকি সিদ্ধান্ত নেয় গীতাবাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়ির কাছেই একটি মন্দির তৈরি করা হবে। বিগ্রহ হিসেবে সেখানে থাকবে গীতাবাইয়ের মূর্তি। গ্রামের এক শিল্পীকে দিয়ে পরিবার গীতাবাইয়ের একটি মূর্তি তৈরি করে। বাড়ির উঠোনে তৈরি হওয়া মন্দিরে বসানো হয় গীতাবাইয়ের মূর্তি। সকাল হলে নিয়ম করে নারায়ণ সিং রাঠোর এবং তাঁর ছেলে মন্দির পরিষ্কার করেন। মূর্তিকে স্নান করিয়ে শুরু হয় পুজোপাঠ। প্রতিদিন নিয়ম করে মূর্তির পোশাক বদল করা হয়।  গ্রামবাসীরা ওই মূর্তিকে দেবীজ্ঞানে পুজো করেন। 

ছেলে লাকি জানিয়েছেন, মার দেবভক্তি প্রবল। সংসারের নিত্যদিনের কাজ সামাল দেওয়ার পাশাপাশি পুজোপাঠ নিয়েই ব্যস্ত থাকতেন। তাই, মা মারা যাওয়ার পর বাবা-আমি সিদ্ধান্ত নিই মায়ের স্মৃতিতে বাড়ির কাছেই একটি মন্দির তৈরি করে দেব।   যাবতীয় সঞ্চয় ভেঙে আমরা ওই মন্দির তৈরি করি। এলাকার এক শিল্পীকে মায়ের মূর্তি তৈরির জন্য ছবি দেওয়া হয়েছিল। মূর্তি তৈরি করতে সময় লেগেছিল এক মাস। মন্দিরে যেমন রীতি মেনে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, রীতি মেনেই এই মন্দিরে মায়ের মূর্তি স্থাপন করা হয়েছিল। এখন সব সময় মনে হয় মা আমাদের সঙ্গেই রয়েছেন।   

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল