এই মুহূর্তে

খোরপোশ তো দিলেনই না, উল্টে স্ত্রীর নাক কাটলেন স্বামী

নিজস্ব প্রতিনিধি: স্বামীর কাছ থেকে খোরপোশ চাওয়ার ‘অপরাধে’ এবার নাক কাটা গেল স্ত্রীর। জানা গিয়েছে, স্বামীর বিরুদ্ধে মামলা করে খোরপোশ চাওয়ায় মধ্যপ্রদেশের এক মহিলার নাক দাঁত দিয়ে ছিঁড়ে দিয়েছে তাঁর স্বামী। এই ঘটনায় গুরুতর আহত হন ওই মহিলা। নিকটবর্তী হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসাধীন।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রলম জেলায়। পুলিশ সূত্রে খবর, ওই জেলার ঝুটাবাদ গ্রামের বাসিন্দা দীনেশ মালির সঙ্গে ২০০৮ সালে বিবাহ হয় টিনা মালির। কিন্তু বিয়ের কয়েক বছর পর থেকেই শুরু হয় অশান্তি। দীনেশের বিরুদ্ধে অভিযোগ, সে প্রতিদিন রাতে নেশাগ্রস্থ অবস্থায় বাড়ি ফিরে তার স্ত্রীর গায়ে হাত তুলত। দীর্ঘদিন ধরে চলা এই অত্যাচার আর সহ্য করতে না পেরে শেষে টিনা তাঁর দুই মেয়েকে সঙ্গে করে দীনেশের বাড়ি ছেড়ে চলে আসেন এবং লোকের বাড়িতে রান্নার কাজ করে নিজের সংসার চালাতেন। ২০১৯ সালে তিনি স্বামীর কাছ থেকে খোরপোশ চেয়ে একটি বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। এরপর থেকেই দীনেশ তাঁর স্ত্রীর ওপর ওই মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকে বলে অভিযোগ।

রবিবার হঠাৎই দীনেশ টিনার বাড়িতে যায় এবং তাঁকে মারধর করতে শুরু করে। টিনার দুই মেয়ের অভিযোগ তাদের মাকে বেধড়ক মারধর করার পরে তাঁর নাক দাঁত দিয়ে কেটে ছিঁড়ে দেয় তাদের বাবা। এই ঘটনায় গুরুতর আহত হন টিনা। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশী। তারাই রক্তাক্ত টিনাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার পর থেকেই দীনেশ পলাতক। তাঁকে খুঁজছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জঙ্গলের নদীতে একসঙ্গে জল খাচ্ছে চিতাবাঘ-কালো প্যান্থার, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল বিরল ভিডিও

১০ কোটি টাকার মানহানি মামলায় স্বস্তি পেলেন পলাশ, বোম্বে হাইকোর্টের বড় রায়

তেলেঙ্গনা পুরভোটে কংগ্রেস ঝড়, উড়ে গেল বিজেপি

কারুর পদপিষ্টের রেশ কাটেনি, বিজয়ের জনসভায় ফের মৃত্যু, প্রাণ গেল মহারাষ্ট্রের ব্যক্তির

মিড-ডে-মিলে ভয়াবহ দুর্নীতি! এক বালতি জলে দুই প্যাকেট দুধ মিশিয়ে পড়ুয়াদের খাওয়ালেন শিক্ষিকা

একাধিক গাড়িতে করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ২ যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ