বেঙ্গালুরুতে একইসঙ্গে করোনা আক্রান্ত ৬০ পড়ুয়া, ২০ অক্টোবর পর্যন্ত বন্ধ হল স্কুল

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে কর্নাটকের করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকার পরে গত ২৩ আগস্ট থেকে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি কর্ণাটক সরকারের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে, এখন থেকে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীরা স্কুলে গিয়ে ক্লাস করতে পারবে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: সমগ্র দেশজুড়ে যখন করোনা পরিস্থিতি যখন অনেকটাই আয়ত্তের মধ্যে এসেছে তখনই হঠাৎ লাগামছাড়া সংক্রমণ পরিলক্ষিত হল কর্নাটকের বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি স্কুলের প্রায় ৬০ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, ওই ৬০ পড়ুয়া বিগত কয়েক দিনে স্কুলের বাকি প্রায় ৫০০ পড়ুয়ার সান্নিধ্যে এসেছে। এর ফলে রাতারাতি আগামী ২০ অক্টোবর পর্যন্ত স্কুলটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্ণাটক সরকার।

বেঙ্গালুরু জেলা কালেক্টর জে মঞ্জুনাথ এই প্রসঙ্গে বলেন, ‘যাদের মধ্যে করোনার লক্ষণ রয়েছে তাঁদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা রয়েছে। তাদেরও ২৪ ঘন্টা নজরে রাখছেন চিকিৎসকরা। তিনি আরও বলেন, ‘বেঙ্গালুরুর যে স্কুলটিতে করোনার সংক্রমণ দেখা দিয়েছে সেটি একটি বোর্ডিং স্কুল। শিক্ষার্থীদের সেখানে প্রায় এক মাস ছিল। যখন তাঁরা স্কুলে এসেছিল তখন তাঁদের মধ্যে কোনও উপসর্গ ছিল না। প্রত্যেকের করোনা পরীক্ষা করে তারপরেই স্কুলে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার রাত থেকেই অনেকের মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে ওই স্কুলের সকল পড়ুয়ার ফের করোনা পরীক্ষা করা হয়। তাতেই দেখা গিয়েছে স্কুলের প্রায় ৬০ জন পড়ুয়া করোনা পজিটিভ। তবে শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, ওই স্কুলের বাকি শিক্ষক, শিক্ষিকা এবং কর্মচারীদেরও আলাদা থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘যে সমস্ত পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে তারা তাঁদের বাবা-মায়ের সঙ্গেও আপাতত দেখা করতে পারবে না।’ এক্ষেত্রে তাঁদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হলে স্কুলের তরফ থেকে জানানো হয় আপাতত সকল ছাত্রছাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। আক্রান্ত ৬০ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৪ জন তামিলনাড়ুর বাসিন্দা। বাকি সকলেই কর্নাটকের বিভিন্ন এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে কর্নাটকের করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকার পরে গত ২৩ আগস্ট থেকে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি কর্ণাটক সরকারের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে, এখন থেকে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীরা স্কুলে গিয়ে ক্লাস করতে পারবে। 

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের