সংক্রমণ নামল ২০ হাজারের নীচে, স্বস্তিতে দেশবাসী

দেশজুড়ে স্বস্তির হাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধ সকালে স্বস্তির খবর। এক ধাক্কায় সংক্রমণ অনেকটা হ্রাস পেল। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (২৮ অগস্ট, সকাল আট থেকে ২৯ অগস্ট সকাল আটটা পর্যন্ত) দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮, ৮৭০ জন। একই সময়ে প্রাণ হারিয়েছেন ৩৭৮ জন।আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি কেরলে। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক এবং তামিলনাড়ুতে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। তবে মিজোরাম সামান্য হলেও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টাতেও সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮০ জন।

সংক্রমণ হ্রাসের পাশাপাশি  বড়সড় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৮২ হাজার ৫২০ জন। যা গত ১৯২ দিনের মধ্যে সর্বনিম্ন। করোনাকে জয়ী করে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ১৮০ জন। এর মধ্যে  গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৮, ১৭৮ জন।

উল্লেখ করার মতো বিষয় হল গত কয়েক দিন ধরেই সক্রিয় রোগীর সংখ্যা হ্রাস পেয়েছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে সাড়ে ন’হাজারেরও বেশি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৮২ হাজার ৫২০ জন। দেশের অধিকাংশ রাজ্যেই নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ পরিস্থিতি।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৮৭ কোটি ৬৬ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৫৪ লক্ষের বেশি নাগরিক। গতকাল দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষের বেশি।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার