ভেনেজুয়েলা থেকে ফিরল ভারতীয় নাবিকের দেহ, উধাও মস্তিষ্ক-হৃৎপিণ্ড-ফুসফুস

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশে কর্মরত এক ভারতীয় নাবিকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে গভীর রহস্য। ভেনেজুয়েলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর দেওয়া হলেও প্রায় এক মাস পরে দেশে ফেরানো দেহের দ্বিতীয় ময়নাতদন্তে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। চিকিৎসকদের দাবি, মৃতদেহ মস্তিষ্ক, হৃদযন্ত্র, ফুস্ফুস-সহ একাধিক গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গই ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে পরিবার। তদন্তের দাবি তুলেছেন নাবিকদের সংগঠনও। 

৩৩ বছরের রাকেশ চৌহান উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা। ২০২৫ সালের নভেম্বরে একটি বাণিজ্যিক জাহাজে কর্মরত অবস্থায় তিনি ভেনেজুয়েলায় যান। চলতি বছরের মে মাসে তাঁর মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছয়। সংশ্লিষ্ট সংস্থা প্রথমে জানায়, জাহাজে পড়ে গিয়ে তিনি আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। পরে জানানো হয়, তাঁর বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর খবর দেওয়া হয়। পরিবারের অভিযোগ, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি। প্রথমে সংস্থা আশ্বাস দিয়েছিল, এক সপ্তাহের মধ্যেই মরদেহ দেশে পাঠানো যাবে। কিন্তু এক মাস পরে ৪ জুন রাকেশের দেহ তাঁর বাড়িতে পৌঁছায়। এরপরই শুরু হয় নতুন বিতর্ক। দেওরিয়ায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন জেলা প্রশাসন। সেই পরীক্ষায় চিকিৎসকদের রিপোর্টে উল্লেখ করা হয়, মৃতদেহে মস্তিষ্ক, হৃদযন্ত্র, দুটি ফুসফুস, যকৃত, কিডনি, প্লীহা, অগ্ন্যাশয়,পাকস্থলী, অন্ত্র, থাইরয়েড, স্বরযন্ত্র, শ্বাসনালী-সহ একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ অনুপস্থিত। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: কলকাতার লেনিন সরণির নাম বদলাতে চায় বিজেপি, সরব সাংস্কৃতিক মহলের একাংশ

চিকিৎসকদের রিপোর্টে আরও বলা হয়েছে, মৃতদেহে গলা থেকে তলপেট পর্যন্ত সেলাইয়ের দাগ এবং মাথার পিছনে কান পর্যন্ত ছিল সেলাইয়ের দাগ। এছাড়া প্রায় এক মাস ধরে দেহটি ডিপ ফ্রিজে রাখা ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনার পর ফেডারেশন অফ সিফারার্স ইউনিয়নস অফ ইন্ডিয়া (FSUI) বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে দাবি করেছে। সংগঠনের অভিযোগ, ভেনেজুয়েলার প্রশাসন কিংবা সংশ্লিষ্ট সংস্থা কেউই পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্ট বা মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি। সংগঠনটি দাবি করেছে, বিদেশে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে তাঁরা ভেনেজুয়েলায় অবস্থিত ভারতীয় দূতাবাসের দ্রুত হস্তক্ষেপ, পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ এবং পরিবারের জন্য ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

রাকেশের বাবা রাম দেব চৌহান বলেন, পরিবারের সদস্যদের দীর্ঘ সময় অন্ধকারে রাখা হয়েছিল। দ্বিতীয় ময়নাতদন্তেই প্রথম জানা যায়, দেহে কোনও অভ্যন্তরীণ অঙ্গ নেই। তাঁর দাবি, সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। প্রসঙ্গত, চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী অনেক সময় প্রথম ময়নাতদন্তের সময় পরীক্ষার উদ্দেশ্যে কিছু অভ্যন্তরীণ অঙ্গ বের করা হয়। তবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য, রিপোর্ট এবং প্রয়োজনীয় নথি পরিবারের হাতে তুলে দেওয়াই প্রচলিত নিয়ম। এই ঘটনায় সেই নথি না থাকা এবং মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যার অভাবই রহস্য আরও ঘনীভূত করেছে।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের