সেনার গোপন নথি ও ছবি ISI-কে পাচারের অভিযোগ, জয়সলমিরে ধৃত পাক গুপ্তচর

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়সলমির: পহেলগাঁওকাণ্ড নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাক গুপ্তচরদের পাচার করার অভিযোগে জয়সলমির থেকে এক যুবককে গ্রেফতার করেছে রাজস্থানের গোয়েন্দা পুলিশ। ধৃতের নাম পাঠান খান (৪০)। তার বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসাবে কাজ করছিলেন। সেনাবাহিনী সংক্রান্ত গোপন ছবি ও নথি পাচার করেছেন পাকিস্তানে। গুপ্তচর হিসাবে দেশে আর কারা সক্রিয় রয়েছেন তা জানতে ধৃতকে জেরা শুরু করেছেন গোয়েন্দা আধিকারিকরা। আইএসআইয়ের নেটওয়ার্কের পর্দাফাঁস করার চেষ্টা চলছে।

রাজস্থান গোয়েন্দা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসাবে কাজ করছিলেন জয়সলমিরের জিরো আরডি মোহনগড়ের বাসিন্দা পাঠান খান। তার গতিবিধির উপরে দীর্ঘদিন ধরেই নজরদারি চলছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১ মে) পাকড়াও করা হয় তাকে। জেরার জন্য নিয়ে যাওয়া হয়েছে জয়পুরে। ২০১৯ সালে পাকিস্তানে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পাঠান। তখনই আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ হয়। পাক গুপ্তচর হিসাবে কাজ করতে শুরু করেন। ভারতীয় সেনা ও নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য ও ভিডিও পাক গুপ্তচর সংস্থাকে পাচার করতে থাকেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার তথ্য তিনি পাকিস্তানি গুপ্তচরদের কাছে পাঠাচ্ছিলেন বলেও অভিযোগ ধৃতের বিরুদ্ধে। এমনকি আইএসআইয়ের অফিসারদের সিম কার্ড জোগাড় করে দিতেন। ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

পাঠানকে জেরায় দেশজুড়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআই যে ‘মাঁকড়সার জাল’ বিছিয়েছে, সে সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী গোয়েন্দা আধিকারিকরা। সূত্রের খবর, পহেলগাঁও হামলার পরেই আইএসআইয়ের নেটওয়ার্ক ভাঙতে কোমর কষে ঝাঁপিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিভিন্ন রাজ্যের গোয়েন্দা সংস্থাকে সন্দেহভাজন পাক গুপ্তচরদের এক তালিকাও পাঠানো হয়েছে। তাদের গতিবিধির উপর নজর রাখার পাশাপাশি গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট