বাম ছেড়ে ডানে, কংগ্রেসে কানহাইয়া, সমর্থন জিগনেসের

কংগ্রেসের সদর দফতরের দিকে রওনা দিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:   কাস্তে ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন ছাত্র নেতা কানহাইয়া কুমার। মঙ্গলবার দলের সদর দফতর ২৪ আকবর রোডে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন কানহাইয়া কুমার। এই যোগদানের আগে সাংসদ রাহুল গান্ধির সঙ্গে কানহাইয়া এবং জিগনেস বৈঠক করেন। কানহাইয়া দলে যোগ দিলেও জিগনেস এদিন যোগ দেননি। তবে জানিয়েছে, কংগ্রেসের আদর্শ তিনি সমর্থন করেন।

উল্লেখ করার মতো বিষয় হল, এদিনই পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিয়েছেন নভজোত সিং সিধু। অন্যদিকে, ক্য়াপ্টেন অমরিন্দর সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে দিল্লি আসছেন।

কানহাইয়ার কংগ্রেসে যোগদান প্রসঙ্গে দলের শীর্ষ নেতা তথা সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল  জানিয়েছেন, ভারতের গণআন্দোলনের মুখ কানহাইয়া কুমার।  দেশে বাক্ স্বাধীনতা আন্দোলনের এক নয়া অধ্যায়ের সূচনা করেছেন কানহাইয়া কুমার।

কানহাইয়া কুমার সদ্য শেষ লোকসভা নির্বাচনের আগে ২০১৯ সালে সিপিআইতে যোগ দেন।বেগুসরাই সংসদীয় কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্টোদিকে ছিলেন বিজেপির গিরিরাজ সিং। যদিও গিরিরাজের কাছে হারতে হয়েছে কানহাইয়া কুমারকে। প্রাথমিক খবর ছিল জিগনেস মেবানিও কংগ্রেসে যোগদান করবেন। সাংবাদিক সম্মেলনে জিগনেস জানান, গণআন্দোলনের সহকর্মী কানহাইয়ার কংগ্রেসে যোগদানকে তিনি সমর্থন করেন। তবে আপাতত তিনি কংগ্রেসে যোগ না দিলেও  গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের টিকিটেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনে কানহাইয়াকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।

 

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের