পুলিশ খুনে কাঠগড়ায় ভূস্বর্গের নিরাপত্তারক্ষী

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত জম্মু- কাশ্মীর পুলিশের এক কনস্টেবল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।  মৃত ওই কনস্টেবলের নাম অজয় ধর। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তিনি ‘জোর করে’ একটি মন্দিরে প্রবেশ করার চেষ্টা করলে মন্দির পাহারার দায়িত্বে থাকা প্রহরীরা জঙ্গি সন্দেহ করে তাঁকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। সেই গুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অজয়ের।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে মৃত ওই পুলিশ কনস্টেবল কাশ্মীরের একটি মন্দিরে প্রবেশ করার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীদের দাবি, অজয় বারংবার মন্দিরের দরজায় শব্দ করছিলেন। এমনকি নিরাপত্তারক্ষীরা তাঁর পরিচয় জানতে চাইলে তিনি তখনও কিছু বলেননি। এরপর জঙ্গি সন্দেহে নিরাপত্তারক্ষীরা হাওয়ায় এক রাউন্ড গুলি চালায়। কিন্তু তারপরেও অজয় অনবরত দরজা ধাক্কা দিতে থাকলে নিরাপত্তারক্ষীরা জঙ্গি সন্দেহ করে তাঁর উদ্দেশ্য গুলি চালায়। ওই গুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অজয়ের।

ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘নিরাপত্তারক্ষীরা হাওয়াতে গুলি ছোঁড়ার পরেও অজয় নিজের পরিচয় দেননি। তখনই মন্দির নিরাপত্তার দায়িত্বে থাকা ওই নিরাপত্তারক্ষীর সন্দেহ হয় এবং সে অজয়কে জঙ্গি ভেবে তাঁকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে।’

তবে নিরাপত্তারক্ষীদের এইভাবে ভুলবশত গুলি ছোঁড়ার ঘটনা ভূস্বর্গে প্রথম নয়। এর আগেও বহু সাধারণ মানুষ নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণ হারিয়েছেন।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার