এই মুহূর্তে

লোকাল ট্রেনে অধ্যাপককে কুপিয়ে খুন,গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি: লোকাল ট্রেনে কলেজ অধ্যাপককে ছুরিকাঘাত করে খুনের অভিযোগ! এই অভিযোগে ২৭ বছরের এক যুবককে গ্রেফতার করেছে বড়োভালি রেলওয়ে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিলে পার্লে পশ্চিমের নরসী মনজি কলেজ অফ কমার্স এন্ড ইকোনমিক্সের ৩৩ বছর বয়সী অধ্যাপক অলোক কুমার সিংকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। এরপরে আহত অলোককে হাসপাতালে নিয়ে গেলে আর শেষরক্ষা হয়নি। ঘটনায় মুম্বই রেলওয়ে পুলিশ অভিযুক্ত ওমকার শিন্ডেকে গ্রেফতার করেছে।

বোরিভালি রেলওয়ে পুলিশের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর দত্ত খুপেরকর জানান, শনিবার সন্ধ্যে সাড়ে ৬ টা থেকে পৌনে ৭ টার মধ্যে বোরিভালিগামী একটি লোকাল ট্রেনে এই ঘটনাটি ঘটে। ট্রেন থেকে নামার পর ভিড়ের মধ্যেই অভিযুক্ত ও অধ্যাপকের মধ্যে বচসা শুরু হয়। যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, সেই সময় শিন্ডে ধারালো অস্ত্র বের করে অধ্যাপক অলোক সিংকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি।

আরও পড়ুনSIR ও NRC বাতিলের দাবিতে মঙ্গলে মুর্শিদাবাদে ১২ ঘণ্টা বনধের ডাক

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত নেশাগ্রস্থ ছিলেন না। ওমকার শিন্ডে মালাড পূর্বের বাসিন্দা এবং খেতওয়ারি এলাকায় ধাতব পলিশিংয়ের কাজ করেন। তাঁর বিরুদ্ধে আগে কোনও অপরাধমূলক রেকর্ড নেই বলেও জানিয়েছে পুলিশ। ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত। এরপর রবিবার থেকে বোরিভালি রেলওয়ে পুলিশ তল্লাশি শুরু করে এবং শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে,কী কারণে এই সংঘর্ষ এবং খুন তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞসাবাদ করে ঘটনার বিবরণ জানা চেষ্টা চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাঁধে বাঁক নিয়ে ১৭০ কিমি হেঁটে শিবলিঙ্গে জল ঢাললেন মুসলিম তরুণী

ইজরায়েলি পর্যটককে গণধর্ষণের পরে খুনের দায়ে তিন পাষণ্ডকে ফাঁসির সাজা শোনাল আদালত

সলমন খানের কৃষ্ণসার হরিণ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘আমরা বড্ড সেকেলের…’, বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো নিয়ে পর্যবেক্ষণ বিচারপতির

অন্তঃসত্ত্বা মায়ের ফোটোশ্যুটের সময় জলাশয়ে পড়ে মৃত্যু ৩ বছরের সন্তানের

১.৫০ কোটি টাকা জমা দিয়ে ১১ দিন পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ