১২ কিলোমিটার পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে ভোটকেন্দ্রে কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই সারা দেশ জুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনে দেশের প্রত্যন্ত এলাকায় ভোটারদের কাছে পৌঁছনোর সংকল্প নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সেই সংকল্প যে মুখের কথাই নয়, তা হাতে কলমে করে দেখালেন নির্বাচনের কাজে যুক্ত ভোটকর্মীরা। বৃহস্পতিবার মেঘালয়ের একটি প্রত্যন্ত গ্রামে পাহাড়, নদীপথ পেরিয়ে পৌঁছে গেল তাঁরা।

মেঘালয়ের যে প্রত্যন্ত গ্রামে ভোটকর্মীরা গিয়ে পৌঁছেছেন ভোটারের সংখ্যা মাত্র ১৩৯ জন। এই ১৩৯ জন ভোটারের ভোটদান নিশ্চিত করতে এদিন প্রথমে ১২ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে ভোটকর্মীরা। পাহাড়ের মাথায় ওঠার পর পাহাড় থেকে নামতেও বেশ কিছুটা পথ অতিক্রম করতে হয় তাঁদের। এখানেই শেষ নয়, এরপর একটি নদীপথও অভিক্রম করতে হয়েছে ভোটকর্মীদের। শেষ পর্যন্ত নদী পেড়িয়ে ভোটকর্মীরা পৌঁছোন মেঘালয়ের ননগ্রিয়াত গ্রামে। সেখানেই একটি ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে। সেখানে শুক্রবার প্রথম দফার ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে।

উল্লেখ্য, শুক্রবার ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এবারের লোকসভা ভোটে নির্বাচন কমিশনের তরফে দেশের নানা প্রান্তে ১০ লক্ষের বেশি ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। দুই মাসের বেশি সময় ধরে এই সব ভোটগ্রহণ কেন্দ্রটি তৈরি করা হয়েছে। নির্বাচন পর্বকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এক কোটি ৫০ লক্ষ নির্বাচনী আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর ছুড়ল বিজেপি কর্মীরা, দাঁড়িয়ে দেখল পুলিশ

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার

গ্রেফতারির ভয়ে হাজিরা এড়ালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার!

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

কুশল অতীত, আবারও প্রেমে পড়েছেন শিবাঙ্গী যোশী, হয়ে গিয়েছে বাগদান, পাত্র কে?

সিন্ধুর জল নিয়ে ফের ভারতে পরমাণু বোমা হুমকি বিলাওয়াল ভুট্টোর

জয়প্রকাশ মজুমদারকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট, তবে মানতে হবে কড়া শর্ত

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

‘অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল,’ জানালেন মুখ্যমন্ত্রী

জায়গা হারালেন অভিষেক, টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থানে ঈশান কিশন