এই মুহূর্তে

আড়াই মাসের শিশু সন্তানকে নিয়ে বিধানসভা অধিবেশনে বিধায়ক মা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: একদিকে মাতৃত্বের দায়িত্ব। অন্যদিকে জনতা জনার্দনের প্রতি দায়িত্ববোধ। কীভাবে একই সঙ্গে দুই কঠিন দায়িত্ব সামলানো যায় তা দেখিয়ে দিলেন মহারাষ্ট্রের নাগপুরের দেউলালি বিধানসভা কেন্দ্রের এনসিপি বিধায়ক সরোজ আহিরে। সোমবার এমন এক কাণ্ড ঘটালেন যা দেখে সতীর্থ বিধায়ক থেকে শুরু করে সাধারণ মানুষের চক্ষু চড়কগাছ। অনেকেই অবশ্য তাঁর দ্বৈত ভূমিকা সামলানোকে কুর্নিশ জানিয়েছেন।

কী কাণ্ড ঘটিয়েছেন দেউলালি বিধানসভা কেন্দ্রের এনসিপি বিধায়ক? তাহলে খুলেই বলা যাক ঘটনাটি। সদ্যই মা হয়েছেন সরোজ আহিরে। সদ্যোজাত সন্তানের বয়স মাত্র আড়াই মাস। মায়ের কোল ছাড়া অন্য কারও কোলে থাকতেই রাজি নয় এক রত্তি। এদিন থেকেই শুরু হয়েছে মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশন। ফলে ধর্ম সঙ্কটে পড়েছিলেন সরোজ দেবী। কুল নাকি শ্যাম রাখবেন, তা নিয়ে সংশয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত শ্যাম ও কুল-দুই রক্ষা করলেন বুদ্ধি খাটিয়ে।

আড়াই মাসের শিশু সন্তানকে গরম পোশাকে মুড়িয়ে কোলে করেই হাজির হলেন নাগপুরের বিধানসভা ভবনে। এক রত্তি তখন মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। অনেকেই সরোজ দেবীর কোলে শিশু সন্তানকে দেখে চমকে গিয়েছিলেন। কেউ-কেউ আবার কাছে এগিয়ে সরোজা দেবীর কোলে শান্তির ঘুমে মগ্ন ছোট্ট শিশুর সঙ্গে নিজস্বীও তুললেন। হাসিমুখে সেই আবদারও মেটালেন দেউলালির বিধায়ক।

ছোট শিশু সন্তানকে কোলে করে বিধানসভা অধিবেশনে যোগ দেওয়ার প্রসঙ্গে এনসিপি বিধায়ক বললেন, ‘আমি যেমন একজন মা তেমনই একজন জনপ্রতিনিধি। করোনার কারণে গত আড়াই বছর বিধানসভার অধিবেশন বসেনি। ফলে যাঁদের ভোটে আমি নির্বাচিত তাঁদের অভাব-অভিযোগ সঠিক কর্তৃপক্ষের সামনে উপস্থাপিত করতে পারিনি। তাই তাঁদের সমস্যার কথা বলতে এবং উত্তর খুঁজতেই বিধানসভায় এসেছি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাঁধে বাঁক নিয়ে ১৭০ কিমি হেঁটে শিবলিঙ্গে জল ঢাললেন মুসলিম তরুণী

ইজরায়েলি পর্যটককে গণধর্ষণের পরে খুনের দায়ে তিন পাষণ্ডকে ফাঁসির সাজা শোনাল আদালত

সলমন খানের কৃষ্ণসার হরিণ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘আমরা বড্ড সেকেলের…’, বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো নিয়ে পর্যবেক্ষণ বিচারপতির

অন্তঃসত্ত্বা মায়ের ফোটোশ্যুটের সময় জলাশয়ে পড়ে মৃত্যু ৩ বছরের সন্তানের

১.৫০ কোটি টাকা জমা দিয়ে ১১ দিন পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ