সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধানসভায় সই জাল কাণ্ডের তদন্তে যখন সিআইডির আধিকারিকরা তাঁর ৩০বি কালীঘাটের বাড়ি ঘিরে ফেলেছে, ঠিক তখনই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করতে ১০ জনপথে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বাংলার পরিবর্তিত রাজনীতি নিয়ে দুই নেত্রীর মধ্যে কথা হতে পারে। এমনকি কংগ্রেসের সঙ্গে জোট গড়ে বিজেপি সরকারের বিরুদ্ধে যৌথ আন্দোলনের বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বাংলায় ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। ১৫ বছর শাসন ক্ষমতায় থাকা দল মাত্র ৮০ আসনে জয়ী হয়েছে। যদিও বিধানসভায় দলের রাশ হাতছাড়া হয়েছে তৃণমূল সুপ্রিমোর। বিদ্রোহ ঘোষণা করে ৫৮ বিধায়ক আলাদা গোষ্ঠী হিসেবে নিজেদের জাহির করেছে। দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার পদে বসেছেন। যদিও তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আগামী ১১ জুন ওই মামলার শুনানি রয়েছে বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে। বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলে ভাঙন ধরেছে। কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়ের নেতৃত্বে বেশ কয়েকজন সাংসদ আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে।

‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে যোগ দিতেই দিল্লি এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার (৮ জুন) কনস্টিটিউশন ক্লাবে জোটের বৈঠকে যোগ দিতে পৌঁছানোর পরে মমতাকে জড়িয়ে ধরেছিলেন সোনিয়া গান্ধি। শুধু তাই বৈঠকে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর বাঁ দিকেই বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। বরাবরই গান্ধি পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস ভেঙে আলাদা দল গড়লেও সোনিয়ার সঙ্গে তাঁর সুসম্পর্কে কোনও চিড় ধরেনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট না গড়ে যে তিনি ভুল করেছিলেন তা বুঝতে পেরেছেন মমতা। কংগ্রেসের সঙ্গে জোট গড়লে ভোটে বিপর্যয়ের সম্মুখীন হতে হতো না। মালদা-মুর্শিদাবাদ-উত্তর দিনাজপুরের মতো কংগ্রেস গড়ে জোর ধাক্কার হাত থেকে রক্ষা পাওয়া যেত। নির্বাচনী বিপর্যয়ের পরে তাই কংগ্রেসকে কাছে পেতে ঝাঁপিয়েছেন মমতা।’

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা