এই মুহূর্তে

ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে ছয় বছরের নাবালিকার গোপনাঙ্গে লোহার রড ঢোকালেন অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি: শিউড়ে ওঠার মত ঘটনা। ২০১২ সালে ডিসেম্বরে  শীতের রাতে দক্ষিণ দিল্লির  মুনিরকায় এক ধর্ষণের ঘটনা দেশজুড়ে ঝড় তুলেছিল। এক তরুণীর উপরে হওয়া নির্যাতনের বীভৎসতা স্তম্ভিত হয়েছিল দেশ। সেই সঙ্গেই বিচারের দাবিতে রাজপথে নেমেছিল মানুষের ঢল । সেই স্মৃতি ফিরল গুজরাতের রাজকোটে। ছয় বছরের এক নাবালিকাকে ধর্ষণের পর নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। অভিযোগ ৩৫ বছরের ব্যক্তি ধর্ষণের পর তাঁর গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয়। বর্তমানে নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ৩৫ বছর বয়সী অভিযুক্ত রামসিংহকে আটক করেছে। অভিযুক্ত একজন কৃষক বলে জানা গয়েছে। পুলিশের জেরায় জঘন্য অপরাধের কথা স্বীকার করেছে সে। নির্যাতিতার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং রাজকোটের একটি সরকারি শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ উঠেছে, ৪ ডিসেম্বর অভিযুক্ত মেয়েটিকে অপহরণ করে। নাবালিকা তখন তাঁর বাবা-মা কাছাকাছি থাকা একটি জমিতে কাজ করছিল। পুলিশের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, অভিযুক্ত মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে যায়, তার মুখ বন্ধ করে তার উপর নির্যাতন শুরু করে এবং তার গোপনাঙ্গে এক ফুট লম্বা লোহার রড ঢুকিয়ে দেয়। 

আরও পড়ুন: পুলিশই ছাত্রকে অপহরণ করে মিথ্যে মাদকের মামলা দিল!‌ হাইকোর্টে প্রমাণ হতেই সাসপেন্ড ৬ পুলিশকর্মী

রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখে নাবালিকার বাবা-মা তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয় দেয়। মামলার গুরুত্ব বুঝে পুলিশ দশটি দল গঠন করে। একাধিক প্রচেষ্টায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং অপরাধ হওয়া এলাকায় সক্রিয় মোবাইল ফোনের নেটওয়ার্ক শনাক্ত করে প্রাথমিকভাবে ১৪০ জন সন্দেহভাজনের একটি তালিকা তৈরি করা হয়েছিল। তারপর সকলের সম্পর্কে খোঁজ খবর নিয়ে পুলিশ তালিকাটি দশজনের মধ্যে সীমাবদ্ধ করে। যাদের ছবি চিকিৎসক ও পুলিশের সহায়তার নির্যাতিতাকে দেখানো হয়েছিল। শিশুকন্যা একজনকে শনাক্ত করে। তারপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রাজকোট গ্রামীণ পুলিশ সুপার (এসপি) বিজয়সিংহ গুর্জর জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত অপরাধ স্বীকার করে। অভিযুক্ত জানায়, ৪ ডিসেম্বর সকাল ১১ টার দিকে একটি জলের ট্যাঙ্কের কাছে যৌন নির্যাতনের চেষ্টা করে ব্যর্থ হলে রেগে গিয়ে নাবালিকার গোপনাঙ্গে লোহার রড দিয়ে আহত করে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর নিন্দার ঝড় বয়ে গিয়েছে। সেই সঙ্গেও অপরাধীর কড়া শাস্তির দাবি উঠেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভিআইপি ট্রেনে ‘অখাদ্য’ খাবার, বন্দে ভারতের পরিষেবা নিয়ে যাত্রীদের হুলুস্থূল কাণ্ড, ভাইরাল ভিডিও

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত ওড়িয়া সুরকার অভিজিৎ মজুমদার

হিন্দু নিধন যজ্ঞের হোতাদের জামাই আপ্যায়ন ঢাকার ভারতীয় দূতের, ক্ষোভে ফুঁসছেন মুক্তিযোদ্ধারা

লোকাল ট্রেনে অধ্যাপককে কুপিয়ে খুন,গ্রেফতার যুবক

উগ্র হিন্দুত্ববাদীদের হাত থেকে বাঁচতে পিৎজা দোকানের দোতলা থেকে ঝাঁপ যুগলের, তার পর….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ