মোদি একা নন, সফরকালে ফাইলে চোখ বোলাতেন আরও অনেকে, রইল প্রমাণ

ইতিহাস কিন্তু বলছে অন্যকথা। অন্যকথা বলছে ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একটা ছবি। আর তা নিয়ে বিতর্ক।

ছবিটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যাচ্ছেন আমেরিকা। বাঁদিকের চেয়ারে ব্যাগ। তার ওপর দিস্তা দিস্তা কাগজ আর ফাইল। চেয়ারে বসে বসেই কাগজপত্রে চোখ বোলাচ্ছেন প্রধানমন্ত্রী। আর এই ছবি জন্ম দিয়েছে বেশ কয়েকটি প্রশ্নের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই কি একাই বিমানে যেতে যেতে জরুরি কাগজপত্র পড়তেন?

ইতিহাস কিন্তু বলছে অন্যকথা। অন্যকথা বলছে ছবি। ছবি বলছে, নরেন্দ্র মোদি একা নয়, ভারতের অন্যান্য প্রধানমন্ত্রীরাও দূরপাল্লার সফরে জরুরি কাগজপত্র পড়তেন।  সেই সময় সামাজিক মাধ্যম আজকের মতো এত সক্রিয় না থাকায় ঘটনাপ্রবাহ ধামা-চাপা পড়ে গিয়েছে। ফিরে দেখা সেই ইতিহাস।

 টেক ওয়ান

স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। স্ত্রীকে সঙ্গে নিয়ে সরকারি সফরে বিদেশ যাচ্ছেন। বিমানে বসে বসেই জরুরি কাগজ পড়ছেন। লালবাহাদুরের এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর নাতি বিভাকর শাস্ত্রী।

টেক টু

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তার ব্যাপারে নতুন করে বলার অপেক্ষা রাখে না। ছবিতে দেখা যাচ্ছে টেবিলের এক পাশে খাবার পড়ে রয়েছে। আর ঠিক তার পাশে ল্যাপটপে মন দিয়ে কাজ করছে ইন্দিরা পুত্র। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক মহিলা টুইটারেট্টি।

টেক থ্রি 

তৃতীয় ছবিটি সেই বিমানের। যাত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেই চিরাচরিত পোশাক। বিমানে যেতে যেতেই জরুরি কাগজপত্র খুঁটিয়ে দেখছেন। তবে ল্যাপটপের বদলে রয়েছে সবুজ রঙের ফাইল।

টেক ফোর

সর্বশেষ ছবিটি প্রয়াত প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের। দূর যাত্রা। টেবিলের সামনে রয়েছে দৈনিক পত্রিকা। বাম হাতে প্রয়োজনীয় কাগজপত্র। নিবিষ্ট মনে সেই কাগজ পড়ছেন নরসিংহ রাও। সোশ্যাল মিডিয়ায় এই অমূল্য ছবিটি শেয়ার করেছেন পুনিত আগরওয়াল।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব