পুরনো চেয়ারে মোদিকে বসতে বললেন বাইডেন

বৈঠক হয়েছে হোয়াইট হাউসে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  জানেন কি, হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদিকে কোন চেয়ারে আসন গ্রহণ করতে বলা হয়েছিল?

পুরনো চেয়ার।

খবরটা শুনে গোলমেলে মনে হচ্ছে।

আমেরিকার দিব্যি খেয়ে বলছি, সত্যি, সত্যি, সত্যি। তিন সত্যি।

ব্যাপারটা খোলসা করেই বলা যাক।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশের একজন শীর্ষ নেতাকে যেভাবে অভ্যর্থনা দিতে হয়, মোদিকে সেভাবেই অভ্যর্থনা জানানো হয়। এই পর্যন্ত ব্য়াপারটা ঠিক ছিল।

গোল বাধল অন্য জায়গায়।

দুজনে বসে কথা বলবেন। তাই, চেয়ারও দুটো। বাইডেন বসলেন তাঁর জন্য বরাদ্দ আসনে। আর মোদি বসলেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেনের ব্যবহৃত চেয়ারে। এবং এটা কোন রাখঢাক গুড়গুড় করা খবর নয়। বাইডেন নিজেই মোদিকে বলেন, ‘আমি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ওই চেয়ারটায় বসতাম। কিন্তু আমি এখন প্রেসিডেন্ট। আমি আর ওই চেয়ারে বসব না। ওই চেয়ারে আপনি বসুন।’

অগত্যা বাইডেনের ব্যবহৃত চেয়ারেই প্রধানমন্ত্রীকে বসতে হল।

তবে পুরনো চেয়ারে বসে কিন্তু আলোচনা ভালোই হয়েছে। দ্বিপাক্ষিক স্তরে বহু বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কথা হয়েছে আফগানিস্তান পরিস্থিতি নিয়েও। পাশাপাশি দিল্লি-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কে আরও মজবুত করার পক্ষে সহ মত পোষণ করেন।

শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের পর যৌথ বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, তার পরেই একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘তালিবান যে সব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলি যাতে তারা মেনে চলে সেই বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী মোদি।

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

গণেশ চতুর্থী ২০২৬: গণেশ মূর্তি কেনার সবচেয়ে শুভক্ষণ কবে?

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন