এই মুহূর্তে

যুদ্ধ আবহেই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের, সফল উৎক্ষেপণ

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে যখন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেকার সংঘাত মাস পার করেছে , এক মাস অতিক্রান্ত হয়তার পরেও ইউক্রেনে চলছে রুশ সেনার আগ্রাসন ঠিক তখনই ভারতীয় সেনা পরীক্ষা চালাচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্রের। জানা যাচ্ছে, রবিবার সকালে ভারতীয় সেনাবাহিনী ওড়িশার বালাসোরের উপকূল থেকে ‘মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল’ তথা ‘MRSAM’ নামের একটি এয়ার ডিফেন্স সিস্টেম তথা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, রবিবার এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা তথা ডিআরডিও। 

রবিবার সকালে ডিআরডিও একটি টুইটে বলে, ‘এমআরএসএএম নামের এই ক্ষেপণাস্ত্রটি ওড়িশার আইটিআর বালাসোর থেকে সকাল সাড়ে ১০ টার দিকে উৎক্ষেপণ করা হয়েছে এবং সেটি উচ্চ পরিসরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।’ এই সংস্থা আরও জানিয়েছে যে ওই ক্ষেপণাস্ত্রটি প্রথম চেষ্টাতেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে সফল হয়েছে। 

উল্লেখ্য, ‘মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল’ তথা ‘MRSAM’ এর ওজন প্রায় ২৭৫ কেজি। এর দৈর্ঘ্য ৪.৫ মিটার এবং ব্যাস ০.৪৫ মিটার। এই ক্ষেপণাস্ত্রটি ৬০ কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে এবং বাকি ক্ষেপণাস্ত্রের তুলনায় এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময়ে কম ধোঁয়া নির্গত হয়। এই ক্ষেপণাস্ত্রটি সরাসরি আকাশে ১৬ কিলোমিটার দূরে থাকা কোনও চলমান লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। এছাড়া কোনও ১০০ কিলোমিটার পরিসীমার মধ্যে যে কোনও স্থির লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ওই রেঞ্জের মধ্যে থাকা শত্রুর যে কোনও বিমান, ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র খুব সহজেই ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র।  ইজরায়েলি আইএআই সংস্থার সহযোগিতায় এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তথা ডিআরডিও। 

এই MRSAM ক্ষেপণাস্ত্রটির গতিবেগ প্রতি সেকেন্ডে ৬৮০ মিটার অর্থাৎ ঘণ্টায় এর গতিবেগ প্রায় ২৪৪৮ কিলোমিটার। বিশ্বে এখনও পর্যন্ত খুবই অল্প সংখ্যক এমন কয়েকটি মিসাইল তৈরি হয়েছে যার গতিবেগ এত বেশী। এর পাশাপাশি এই ক্ষেপণাস্ত্রটির শত্রুপক্ষের যে কোনও ফ্রিকোয়েন্সির রেডিও ট্র্যাক করার ক্ষমতা রয়েছে। ইসরায়েলের বিপজ্জনক ক্ষেপণাস্ত্র বারাক-৮-এর অনুকরণে তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অ্যাম্বুলেন্স না থাকায় স্ত্রীকে ঠ্যালা গাড়িতে তুলে ছুটলেন বৃদ্ধ স্বামী, ডবল ইঞ্জিন রাজ্যে কী ঘটল?‌

বিয়ে করতে নারাজ, রাগে প্রেমিকের চিকিৎসক স্ত্রীর শরীরে HIV ইনজেকশন বিঁধিয়ে দিলেন যুবতী

বুলেট ট্রেনের প্লেট পড়ে বাবা–মেয়ের মৃত্যু, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আলোড়ন তুঙ্গে

উইকেন্ডে ঘোরার দারুণ সুযোগ করে দিল ভারতীয় রেল! যাত্রা শুরু শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের

ভিআইপি ট্রেনে ‘অখাদ্য’ খাবার, বন্দে ভারতের পরিষেবা নিয়ে যাত্রীদের হুলুস্থূল কাণ্ড, ভাইরাল ভিডিও

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ