রিমলের জেরে বাতিল উত্তর-পূর্ব ভারতের একাধিক ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি :  ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে এখনও পর্যন্ত ভুগতে হচ্ছে গোটা বাংলাকে। বাতিল করা হচ্ছে একের পর এক ট্রেন। ফলে যাত্রীদের দূর্ভোগের শিকার হতে হচ্ছে।শুধু তাই নয় বেশ কিছু ট্রেনেও গন্তব্য স্টেশন কমিয়ে দেওয়া হয়েছে। এককথায় ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে ৷ এবার ঘূর্ণিঝড় রিমলের জেরে বিপর্যস্ত হল উত্তর পূর্ব ভারতের ট্রেন চলাচল৷ বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীনে সাইক্লোনের প্রভাবের জন্য নিউ হাফলং – জাতিঙ্গা লামপুর সেকশন এবং ডিটকছড়া ইয়ার্ডে ট্র্যাকে জল জমে থাকার কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল, আংশিকভাবে বাতিল এবং সময় পুনর্নির্ধারিত হয়েছে। এগুলোর বিবরণ নিচে দেওয়া হল-

বাতিল ট্রেন :  ২৯ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং- ১৫৬১৫ (গুয়াহাটি – শিলচর) এক্সপ্রেস, ট্রেন নং- ১৫৮৮৮/১৫৮৮৭ (গুয়াহাটি – বদরপুর – গুয়াহাটি) টুরিস্ট এক্সপ্রেস।

 ৩০ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং- ১৩১৭৩ (শিয়ালদহ – আগরতলা) কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস।

৩১ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং – ১২৫০৩ (এসএমভিটি বেঙ্গালুরু -আগরতলা) হমসফর এক্সপ্রেস।

আংশিক বাতিল ট্রেন : ২৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং- ১৫৬১৬(শিলচর – গুয়াহাটি) এক্সপ্রেস দামছড়ায় যাত্রা শেষ করবে এবং দামছড়া ও গুয়াহাটির মধ্যে বাতিল থাকবে।

২৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং- ১৫৬১৮ (দুল্লভছড়া – গুয়াহাটি) এক্সপ্রেস বরাইগ্রামে সংক্ষিপ্ত সমাপন করা হবে এবং বরাইগ্রাম ও গুয়াহাটির মধ্যে বাতিল থাকবে।

 ২৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং- ১৩১৭৪ (আগরতলা – শিয়ালদহ) কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ধর্মনগর-এ যাত্রা শেষ করবে এবং ধর্মনগর ও শিয়ালদহ-এর মধ্যে বাতিল থাকবে।

 ২৭ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়া ট্রেন নং- ১৩১৭৫ (শিয়ালদহ – আগরতলা) কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস নিউ হাফলং-এ সংক্ষিপ্ত সমাপন করা হবে এবং নিউ হাফলং ও আগরতলার মধ্যে বাতিল থাকবে।

পুনর্নির্ধারণ সময় : ২৮ মে, ২০২৪ তারিখের ১৯:১৫ ঘন্টায় রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫১৬ (শিলচর – কোইম্বাটোর জং.) এক্সপ্রেসটির সময় ২৯ মে, ২০২৪ তারিখের সকাল ৮:০০ টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দাদা, ময়নাতদন্তে দেহ নিয়ে যাওয়ার আগে রাখি বাঁধল বোন

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

নেপালের বন্যায় ভেসে আসা মৃত মহিলার কান থেকে দুল খুলে নিচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?