ডাক্তারি পরীক্ষার ফলপ্রকাশ হতেই ফের কোটায় আত্মঘাতী পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশিত হয়েছে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা ( NEET-UGC) ফলাফল। এরপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের কোটায় আত্মঘাতী হল এক মেডিক্যাল পরীক্ষার্থী। জানা গিয়েছে, ফলপ্রকাশ হওয়ার পরেই ওই পড়ুয়া আবাসনের নবম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিহত ওই পড়ুয়ার নাম বাগিশা তিওয়ারি বাবা-মায়ের সঙ্গে থাকত। সে মধ্যপ্রদেশের রেভা জেলার বাসিন্দা । কোটার একটি কোচিং ইনস্টিটিউটে ন্যাশনাল এলিজিবিলিটি কাম-এন্ট্রান্স টেস্ট (ইউজি) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল বাগিশা।  মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ফলাফল ঘোষণা পরই বাগিশা নবতলার ব্যালকনি থেকে ঝাঁপ  দেয়।  এরপর পরিবারের সদস্যরা এবং অন্যরা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে হাসপাতালে  নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে বাগিশা আত্মহত্যা করল তা এখন জানা যায়নি।

উল্লেখ্য, এই নিয়ে চলতি বছর কোটায় প্রায় ১০ জন ডাক্তারি পড়ুয়া আত্মহত্যার ঘটনা ঘটল। বলা বাহুল্য, তৎকালীন অশোক গেহলট সরকার ২০২৩ সালে  কোচিং সেন্টারগুলিকে এই জাতীয় দুর্ভাগ্যজনক ঘটনা রোধে শিক্ষার্থীদের চাপ কমাতে সহায়তা করার জন্য নির্দেশিকা জারি করেছিল। গত সপ্তাহেই কোচিং সেন্টারগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এর মধ্যে রয়েছে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা এবং শিক্ষার্থীদের বিনোদন নিশ্চিত করার নির্দেশনা।  আর এই নির্দেশিকার মাঝেই ফের আত্মহত্যার ঘটনা ঘটল কোটায় । জানা গিয়েছে, ২০২৩ সালে কোটায় ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গিয়ে আত্মহত্যা করেছে মোট ২৬ জন পড়ুয়া। তবে বারবার কেন এমন আত্মহত্যার ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?