মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: আর আপনাদের মোবাইল ফোনে অচেনা নম্বর থেকে ফোন আসবে না। মানে unknown callers হিসেবে আপ কোনও ফোন আসবে না গ্রাহকদের কাছে। এমনই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রত্যেক ফোনের আইডি বাধ্যতামূলক করা হচ্ছে। টেলিকম মন্ত্রক (DoT) টেলিযোগাযোগ পরিষেবা প্রদানকারীদের (TSPs) চলতি বছরের ১ নভেম্বর থেকে ‘কলিং নেম প্রেজেন্টেশন’ (CNAP) ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে। যার ফলে এবার প্রত্যেক গ্রাহকের ফোনে কে ফোন করছে সেটা ফুটে উঠবে। অচেনা নম্বরের দিন শেষ।

4জি (4G) এবং তার পরবর্তী জেনারেশনের মোবাইল নেটওয়ার্কগুলিতে (যেমন ৫জি/5G) প্রতিটি ব্যবহারকারীর জন্য সিএনএপি (CNAP) স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। কোনও কল এলে, সিএনএপি ফোন করা ব্য়ক্তির নাম ও নম্বর প্রদর্শন করবে। নির্দেশে বলা হয়েছে, ২জি (2G) ও ৩জি (3G) নেটওয়ার্ক এবং পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (PSTN) ক্ষেত্রে এটি চালুর বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে আপাতত কোনও নির্দেশ দেওয়া হচ্ছে না। যেহেতু দেশে ৫জি নেটওয়ার্ক ব্যবহারকারীদের সংখ্যাই এখন বেশি, তাই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পডুন: নবজাতক জন্মের পরেই ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ, গ্রেফতার ৬

গত কয়েক মাস ধরে ৪জি (4G) ও ৫জি (5G) নেটওয়ার্কে পরিচালিত পরীক্ষামূলক পদক্ষেপের ধারাবাহিকতায় এই নির্দেশটি দেওয়া হয়েছে। এতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-এর ২০২৪ সালের ফেব্রুয়ারির সুপারিশগুলিরও উল্লেখ রয়েছে। ২০২৫ সালের অক্টোবরে, ট্রাই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (ডিওটি)-এর সেই প্রস্তাবটির সঙ্গে একমত পোষণ করে, যার আওতায় সিএনএপি (CNAP) পরিষেবাটি ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। অথচ ট্রাই-এর প্রাথমিক সুপারিশে এটি কেবল অনুরোধ সাপেক্ষে সক্রিয় করার কথা বলা হয়েছিল।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি