Loading live market data...
Loading active stocks...
Connecting...

বর্ষবরণের রাতেই ৩ বছরের সন্তানের সামনে আত্মঘাতী দিল্লির এক দম্পতি

এরপর রাত ৩টে নাগাদ ৩ বছরের সন্তানের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দম্পতি। জানা গিয়েছে, নিহত দম্পতির মধ্যে স্বামী জলবোর্ডে কাজ করতেন এবং স্ত্রী তাঁর নিজের বিউটি পার্লার চালাতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নববর্ষের দিনেই জাতীয় রাজধানী দিল্লিতে চমকপ্রদ ঘটনা। ৩ বছরের শিশুর সামনেই আত্মহত্যা করলেন এক দম্পতি। মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪) বর্ষশেষের গভীর রাতেই ঘটনাটি ঘটেছে দিল্লির ওয়াজিরাবাদে। অথচ এদিন গোটা পরিবারই একসঙ্গে গোটা সন্ধ্যে মজা করে কাটিয়েছেন, হইহুল্লোড় করে কাটিয়েছিলেন বলে সূত্রের খবর। তথ্যমতে, রাত ১২ টার পর নববর্ষ হতেই গোটা পরিবারের সবাই মিলে নববর্ষ উদযাপন করেছেন।

এরপর রাত ৩টে নাগাদ ৩ বছরের সন্তানের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দম্পতি। জানা গিয়েছে, নিহত দম্পতির মধ্যে স্বামী জলবোর্ডে কাজ করতেন এবং স্ত্রী তাঁর নিজের বিউটি পার্লার চালাতেন। পরিবারটি দিল্লির উত্তরাঞ্চলে ওয়াজিরাবাদ থানার অন্তর্গত ঝাড়োদায় থাকতেন। তিন বছরের সন্তানের সামনেই ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন স্বামী-স্ত্রী। এরপর ঘটনাটির খবর জানতে পেরে ওয়াজিরাবাদ থানা পুলিশ তাদের দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই মূহুর্তে বিষয়টি তদন্ত করছে ওয়াজিরাবাদ থানার পুলিশ। কিন্তু কেন জীবন শেষ করার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন দম্পতি? তা জানা যায়নি।

তবে দিল্লিতে ৩১ ডিসেম্বর শুধু একটাই আত্মহত্যার ঘটনা ঘটেনি দিল্লিতে। গতকাল দুপুরে দিল্লির মডেল টাউন থানা এলাকায় একটি বাড়িতে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। পুলিশ বলছে, নিহত ব্যাক্তির স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। আত্মহত্যার আগে ওই যুবক একটি ভিডিও তৈরি করেছিলেন। পুলিশ ব্যক্তির ফোন তদন্ত করতে গিয়েই ভিডিওটি খুঁজে পেয়েছেন। তথ্য অনুযায়ী, ঘটনাটি দিল্লির মডেল টাউন থানা এলাকার। ৩৯ বছর বয়সী পুনীত খুরানা নামক ওই ব্যক্তি একজন রেস্তরাঁ ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি আত্মহত্যা করেছেন। স্ত্রীর সঙ্গে বিবাদ চলছিল পুনীতের। দুজনের মধ্যে বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল। ৮ বছর আগে বিয়ে করেন পুনীত খুরানা। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। দুই বছর আগে পুনীতের সঙ্গে তাঁর স্ত্রী থাকেন না। এদিকে দুজনেই পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের মামলাও করেন। দুজনের কথোপকথনের ২ মিনিটের অডিওটিও ভাইরাল হয়েছিল। স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে মানসিক চাপে ছিলেন পুনীত।

বনগাঁতে না তৃণমূলের গুন্ডা থাকবে,না বিজেপির নতুন গুন্ডা হবে, প্রতিশ্রুতি অশোকের

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌