রবিবার থেকে কেনা হবে ধান, ঘোষণা হরিয়ানা সরকারের

চাপে পড়েই সিদ্ধান্ত, মত রাজনৈতিক মহলের একাংশের

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: কৃষকদের আন্দোলনের জেরে শনিবার বড়ো ঘোষণা করল হরিয়ানা সরকার। জানিয়ে দিল, রবিবার থেকেই ধান ও মিলেট কেনা শুরু হবে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছেন, মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অশ্বিনী চৌবের সঙ্গে দেখা করেন। তার আগে এদিন দুপুরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শতাধিক কৃষক বিক্ষোভ দেখান। মনে করা হচ্ছে, সেই আন্দোলনের জেরেই রাজ্য সরকার জানিয়ে দিল রবিবার থেকে ধান ও মিলেট কেনার কথা। 

মুখ্যমন্ত্রী বিকেলে জানান, এ বছর বর্ষা আসতে দেরি হওয়ায় কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছিল ১ অক্টোবরের বদলে ১১ অক্টোবর থেকে ধান ও মিলেট কেনা শুরু হবে। কিন্তু নানা প্রান্ত থেকে দ্রুত শস্য় কেনার দাবি ওঠায় সরকার আগের সিদ্ধান্ত  বদল করেছে। ১১ অক্টোবর নয়, ধান ও মিলেট কেনা শুরু হবে রবিবার ৩ অক্টোবর থেকে।

যদিও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, শনিবার দুপুরে মুখ্যমন্ত্রী খাট্টারের বাড়ির সামনে কৃষকদের আন্দোলনের প্রতিবাদের ধাক্কাতেই রাজ্য সরকার সিদ্ধান্ত বদল করেছে। শনিবার আচমকাই শতাধিক কৃষক পুলিশের চোখে ধুলো দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হন। তিন কৃষি আইন প্রত্য়াহারের দাবি-সহ একাধিক ইস্যুতে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আন্দোলনরত কৃষকদের হঠাতে পুলিশ জলকামান ব্যবহার করে। কী করে কড়া নিরাপত্তা টপকে কৃষকেরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুপুরে হয়েছে বিক্ষোভ, আর বিকেলের মধ্যেই হরিয়ানা সরকার জানিয়ে দিল রবিবার থেকে ধান ও মিলেট কিনবে রাজ্য সরকার। 

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা