প্রতিশ্রুতি দেওয়ার অধিকার রয়েছে রাজনৈতিক দলগুলির, জানালেন প্রধান নির্বাচন কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: নির্বাচন এলেই ইস্তেহারে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় রাজনৈতিক দলগুলি। মুড়ি-মুড়কির মতো প্রতিশ্রুতি বিলি চলে। ওই প্রতিশ্রুতির ফাঁদে পা দেন ভোটাররাও। তবে ভোট মিটলে প্রতিশ্রুতি ভুলে যান রাজনৈতিক নেতারা। ফলে নির্বাচনী ইস্তেহারে রাজনৈতিক দলগুলির মিথ্যা প্রতিশ্রুতি আটকাতে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে দীর্ঘদিন। যদিও নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি আটকাতে কমিশন যে কোনও পদক্ষেপ নেবে না, শনিবার তা স্পষ্ট করে দিয়েছেন দেশের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার।

লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে তামিলনাডু এসেছিল নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের পাশাপাশি পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন কমিশনের শীর্ষ আধিকারিকরা। এদিন সফরের শেষ দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচনী ইস্তেহারে রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতির বন্যা রুখতে কমিশন কোনও পদক্ষেপ নিচ্ছে কিনা জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে।

জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনী ইস্তেহারে ভোটারদের জন্য কী কী করতে চায় তা জানানোর অধিকার রয়েছে রাজনৈতিক দলগুলির। সাধারণ ভোটারদেরই ঠিক করতে হবে, সেই প্রতিশ্রুতিতে তাঁরা ভরসা রাখবেন কিনা।’ তবে ভোটের মুখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের মন জোগাতে এবং ভোট কিনতে যেভাবে নানা উপঢৌকন বিলি করে চলেছে তা রুখতে বিভিন্ন সংস্থাকে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?